; ;
facebook Youtube google+ twitter
×

বরিশাল শেবাচিম হাসপাতালে বিদ্যুতস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত

8:29 pm, June 29, 2024
Spread the love

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণাধীন ভবনের এক শ্রমিক বিদ্যুতস্পৃষ্টে নিহত হয়েছেন।

 

শনিবার বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বরিশাল মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানার ওসি এটিএম আরিচুল হক জানিয়েছেন।

 

 

নিহত মো. আরিফুর রহমান শেখ (২২) কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার মাদারগঞ্জ গ্রামের বাসিন্দা রবিউল শেখের ছেলে।

 

 

শ্রমিকদের বরাতে ওসি আরিচুল হক বলেন, হাসপাতালের জরুরি বিভাগের পাশে ইমেজিং ও ডায়াগনস্টিকের জন্য চারতলা ভবনের নির্মাণ কাজ চলছে।

 

সেখানে ওয়েল্ডিং হেলপার হিসেবে কাজ করতেন আরিফুল রহমান শেখ। শনিবার বিকালে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ওসি আরও জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক