রাত ৮:০৫ ; বুধবার ; ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে থানায় ঢুকে শিক্ষার্থীদের ভাঙচুর

২:৫২ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৪
Spread the love

দুটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনাকে কেন্দ্র করে বরিশাল কোতোয়ালি মডেল থানায় ভাঙচুর চালিয়েছে একটি পক্ষ। বন্ধুদের রক্ষায় পুলিশ এগিয়ে না আসার ক্ষোভে শুক্রবার সন্ধ্যায় থানায় ভাঙচুর করেছে একদল কিশোর।

 

এসব কিশোর বরিশাল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।

 

কোতোয়ালি মডেল থানার এএসআই সানোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, সন্ধ্যা ৬টার দিকে ২৫-৩০ কিশোরের এক দল উত্তেজিত হয়ে থানায় প্রবেশ করে। তাদের শান্ত হওয়ার অনুরোধ জানালেও তারা থানার মধ্যে একটি পিকআপের কাচ ও পুলিশের সরকারি মোটরসাইকেলের কাচ ভাঙচুর করে। পরে তারা থানার অভ্যর্থনা কক্ষের সোফা এবং টেবিল ভাঙচুরের চেষ্টা করে। তারা চিৎকার করে পুলিশকে অশ্লীল ভাষায় গালাগাল করতে থাকে। খবর পেয়ে সেনাবাহিনী এবং ওসি এসে তাদের শান্ত করেন।

 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শহীদ আরজু মনি স্কুলের শিক্ষার্থীদের নগরীর রাখাল বাবুর পুকুর পাড়ে মারামারি হয়। সেখান থেকে একটি পক্ষ থানায় এসে উত্তেজিতভাবে পার্ক করে রাখা একটি ব্যক্তি মালিকানার গাড়ি ও থানার টব ভাঙচুর করে। হয়ত তারা যা বোঝাতে চেয়েছে আমরা বুঝতে পারিনি। আমরা পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সহায়তা চাওয়ার কথা বলেছিলাম।

 

সিফাত নামে এক কিশোরের দাবি, তারা বরিশাল সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী। কিছুদিন আগে নগরীর ফকির বাড়ি রোডের রাখাল বাবু পুকুরের পাড় এলাকার অন্য একটি কিশোর দলের কয়েকজনের সঙ্গে তাদের বিরোধ হয়। বৃহস্পতিবার নতুন করে তাদের মধ্যে ঝামেলা হয়। বিষয়টির সমাধান করতে তারা রাখাল বাবু পুকুরের পাড় এলাকায় আসে। তখন তাদের দুই বন্ধুকে প্রতিপক্ষ কিশোররা কুপিয়েছে। এ জন্য তারা পুলিশের কাছে সহায়তা চায়। কিন্তু পুলিশ না গিয়ে সেনাবাহিনীকে খবর দিতে বলে। তাই বিচার চাইতে থানায় এসেছে তারা।

বরিশাল, বরিশাল বিভাগ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!