; ;
facebook Youtube google+ twitter
×

ভারত-পাকিস্তান উত্তেজনা, মধ্যস্থতার প্রস্তাব দিল ইরান

11:46 pm, April 25, 2025
Spread the love

কাশ্মীরে সতর্ক অবস্থানে ভারতীয় সেনাবাহিনীর কয়েকজন সদস্য

 

ভারত শাসিত কাশ্মীরের পাহেলগাঁওয়ে অস্ত্রধারী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে। ঠিক এমন সময় মধ্যস্থতার প্রস্তাব দিল ইরান। দেশটি বলছে, দুই প্রতিবেশীর মধ্যে শান্তি প্রতিষ্ঠায় তারা সেতুবন্ধন হিসেবে কাজ করতে প্রস্তুত।

 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি এক টুইট বার্তায় জানান, ভারত ও পাকিস্তান ইরানের ‘ভ্রাতৃপ্রতিম প্রতিবেশী’।

 

তিনি বলেন, ‘এই সংকটময় সময়ে আমরা দুই দেশের মধ্যে বোঝাপড়ার পথ তৈরি করতে প্রস্তুত আছি। ’

 

সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পাহেলগাঁওয়ে এক হামলায় অন্তত ২৬ জন নিহত হন। নিহতদের বেশিরভাগই ছিলেন পর্যটক। হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’, যা লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন বলে ধারণা করা হচ্ছে।

 

 

এই হামলার পর ভারত কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে একাধিক পদক্ষেপ নিয়েছে। ইন্দাস পানি চুক্তি স্থগিত করা হয়েছে, সীমান্ত বন্ধ করা হয়েছে, ভিসা দেওয়া বন্ধসহ সীমান্ত বাণিজ্য কার্যক্রমও থেমে গেছে।

 

পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়েছে। ওয়াঘা সীমান্ত বন্ধ, ভারতীয়দের জন্য সার্কভুক্ত ভিসা বন্ধ, বাণিজ্য চুক্তি স্থগিত এবং আকাশপথে ভারতের বিমানের চলাচল বন্ধ করে দিয়েছে ইসলামাবাদ।

এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস দুই দেশের এই পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি শান্তির আহ্বান জানিয়ে বলেন, ‘উভয় দেশ যেন ধৈর্য ধরে এবং উত্তেজনা বাড়ানো থেকে বিরত থাকে। এমন অবস্থায় ইরানের প্রস্তাব বিশ্ব কূটনৈতিক পরিসরে নতুন আলোচনার সূচনা করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

অনলাইন ডেস্ক, আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা