রাত ১২:৪৭ ; মঙ্গলবার ; ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

পাকিস্তানের আকাশসীমা বন্ধ, সরকারের কাছে ক্ষতিপূরণ চাইল ভারতীয় এয়ারলাইন্স

২:৪১ পূর্বাহ্ণ, মে ২, ২০২৫
Spread the love

পাকিস্তানের আকাশসীমা এক বছর বন্ধ থাকলে এয়ার ইন্ডিয়াকে প্রায় ৬০০ মিলিয়ন ডলার অতিরিক্ত খরচের সম্মুখীন হবে বলে মনে করা হচ্ছে। এ কারণে সংস্থাটি ভারত সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়েছে। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ে এয়ার ইন্ডিয়ার পাঠানো একটি চিঠির বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।

 

গত সপ্তাহে ভারত-শাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর পাকিস্তানকে দায়ী করে আসছে মোদি সরকার।

 

 

এরপর ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিতসহ বেশকিছু বড় পদক্ষেপ নেয়। প্রতিশোধ হিসেবে পাকিস্তানও কিছু পাল্টা পদক্ষেপের পাশাপাশি ভারতের বিমানের জন্য আকাশসীমা নিষিদ্ধ করে। এরপর থেকে ভারতীয় বিমান সংস্থাগুলো উচ্চ জ্বালানি খরচ এবং দীর্ঘ ভ্রমণের প্রস্তুতি নিচ্ছে।

রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ২৭ এপ্রিল এয়ার ইন্ডিয়া ভারত সরকারের কাছে অর্থনৈতিক ক্ষতির অনুপাতে একটি ‘ভর্তুকি মডেল’ চেয়েছে।

 

 

অনুমান অনুযায়ী, নিষেধাজ্ঞার ফলে প্রতি বছর ৫৯১ মিলিয়ন ডলারেরও বেশি ক্ষতি হবে।

 

চিঠিতে বলা হয়েছে, আকাশসীমা বন্ধ, অতিরিক্ত জ্বালানি পোড়ানো এবং অতিরিক্ত ক্রুদের কারণে এয়ার ইন্ডিয়ার ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়ছে। প্রভাবিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভর্তুকি একটি ভালো, যাচাইযোগ্য এবং ন্যায্য বিকল্প। পরিস্থিতির উন্নতি হলে ভর্তুকি প্রত্যাহার করা যেতে পারে।

 

তবে এয়ার ইন্ডিয়া চিঠির বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ও তাৎক্ষণিকভাবে রয়টার্সের মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। বিষয়টি সম্পর্কে প্রত্যক্ষ জ্ঞানসম্পন্ন একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, মোদি সরকার এয়ার ইন্ডিয়ার নির্বাহীদের ভারতীয় বিমান সংস্থাগুলোর ওপর আকাশসীমা নিষেধাজ্ঞার প্রভাব মূল্যায়ন করতে বলার পরেই চিঠিটি পাঠানো হয়েছিল।

অনলাইন ডেস্ক, আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!