সকাল ৭:৩২ ; রবিবার ; ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশাল বিশ্ববিদ্যালয়ে কাল থেকে একাডেমিক শাটডাউন

২:৫৪ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৫
Spread the love

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আগামীকাল সোমবার থেকে একাডেমিক শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ রোববার বিকেলে শিক্ষকদের উদ্দেশে এক খোলাচিঠিতে এ ঘোষণা দেন তাঁরা। চলমান প্রশাসনিক শাটডাউনের পাশাপাশি একাডেমিক শাটডাউনও শুরু হতে যাওয়ায় কার্যত অচল হতে যাচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়।

 

এদিকে রোববার রাত সাড়ে ৮টার দিকে শিক্ষার্থীরা এক প্রতিবাদী মশাল মিছিল বের করেন। এ সময় উপাচার্যের পদত্যাগ দাবি করেন তাঁরা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগ দাবিতে ৬ মে থেকে প্রশাসনিক সব কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। রোববার দুপুরের দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শিক্ষকদের প্রতি এক চিঠিতে একাডেমিক শাটডাউনের বিষয়টিও জানিয়ে দেন। তবে পরীক্ষা, পরিবহনসেবাসহ অন্যান্য জরুরি সেবা শাটডাউনের আওতামুক্ত থাকবে বলে জানা গেছে।

 

 

 

চিঠিতে বলা হয়, ‘সরকার আমাদের দাবির প্রতি এখন পর্যন্ত কর্ণপাত করেনি। দীর্ঘদিন আন্দোলনের কারণে আমাদের আর পেছনে ফিরে যাওয়ার ন্যূনতম জায়গা নেই। দাবি আদায়ের এই আপসহীন লড়াইয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সমর্থনে আমরা ১২ মে থেকে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক শাটডাউন ঘোষণা করেছি। সকল শিক্ষকের প্রতি একাডেমিক ক্লাস বন্ধ রাখার অনুরোধ জানাচ্ছি।’

 

আন্দোলনকারী ইতিহাস বিভাগের শিক্ষার্থী মোশারফ হোসেন বলেন, ‘আমরা যেকোনো উপায়ে ২৫টি বিভাগের চেয়ারম্যান ও অন্য শিক্ষকদের কাছে আমাদের খোলাচিঠি পৌঁছে দিয়েছি। উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

 

 

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, ‘চলমান এক দফা দাবিতে আন্দোলনে আমাদের সঙ্গে এখন পর্যন্ত ১৮টি ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা বিবৃতির মাধ্যমে সংহতি প্রকাশ করেছে। যেটা জোড়ালো জনমত হিসেবে কাজ করেছে। সবার সিদ্ধান্তের ভিত্তিতে শিক্ষকদের বিষয়টি অবহিত করেছি যেন শিক্ষার্থীদের গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে তাঁরাও ক্লাস বর্জন করেন।’

 

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় প্রশাসনে স্বৈরাচার পুনর্বাসন ও জুলাই আন্দোলনের পক্ষে অবস্থানকারীদের হয়রানির অভিযোগ তুলে গত ১৭ এপ্রিল থেকে উপাচার্যবিরোধী আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। গত শুক্রবার উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে বিশ্ববিদ্যালয়ের ৪৬ জন শিক্ষক বিবৃতি দিয়েছেন।

অনলাইন ডেস্ক, বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা