রাত ৮:১৬ ; সোমবার ; ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

নিজ ভাড়াটিয়াদের আস্তানায় ডিবি নামালেন অ্যাডভোকেট বাচ্চু, ৫ কেজি গাঁজাসহ ২

৪:৩০ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৬
Spread the love

এম.জাহিদ, বরিশাল।। সমাজে অনেকেই ঝামেলা এড়াতে চোখের সামনের অপরাধ দেখেও এড়িয়ে যান। কিন্তু তিনি স্রোতের বিপরীত। অন্যায়ের বিরুদ্ধে তাঁর অবস্থান কতটা বজ্রকঠিন, তা প্রমাণ করলেন বরিশালের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোখলেচুর রহমান বাচ্চু। নিজের নিচতলার ভাড়াটিয়ারা গোপনে মাদকের কারবার করছে এমন খবর পেয়ে বিন্দুমাত্র আপস বা লোকলজ্জার তোয়াক্কা করেননি তিনি। অত্যন্ত সুকৌশলে পুরো বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখাকে (ডিবি) জানান। আর তাতেই সফল এক অভিযানে ৫ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার হয়েছে দুই মাদক কারবারি।
স্থানীয়রা বলছেন, “তিনি শুধু একজন আইনজীবীই নন, সবার আগে একজন প্রকৃত মানুষ ও সচেতন নাগরিক।

সমাজকে বাঁচাতে ঘরে ঘরে এমন ‘বাচ্চু ভাই’ প্রয়োজন।
ডিবির সেই রুদ্ধশ্বাস অভিযানে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা ডিবি পুলিশ। রোববার (২৮ জুন) সকাল ১০:০০ টায় বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ ইন্সপেক্টর  হেলালুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক টিম কাউনিয়া থানাধীন ভাটিখানা পান্থ সড়ক এলাকার অ্যাডভোকেট মোখলেচুর রহমান বাচ্চু মিয়ার নিচতলার ভাড়া বাসায় হানা দেয় বাড়িওয়ালা আইনজীবী মুখলেচুর রহমান বাচ্চু’র তথ্যের ভিত্তিতে । ডিবির চৌকস টিমটি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুরো বাড়িটি ঘিরে ফেলে তল্লাশি চালায়। এ সময় ঘরের ভেতর লুকিয়ে রাখা ৫ কেজি গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে আটক করা হয়।
মাদক কারবারিরা হলো,মো: আলিফ সরদার (২৪) পিতা- মোঃ হালিম সরদার, সাং- উত্তর টেপুরা, আমতলী, বরগুনা।ঝুলন চক্রবর্তী (২৭) পিতা- মৃত কেশব চক্রবর্তী, সাং- কাজিরবাগ, ফেনী সদর, ফেনী। (উভয়ই বর্তমানে বরিশাল সিটি কর্পোরেশনের ০৭ নং ওয়ার্ডের ভাটিখানা পান্থ সড়কে অ্যাডভোকেট বাচ্চুর বাসার নিচতলায় ভাড়াটিয়া হিসেবে থাকতো।

এই ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণত বাড়ির মালিকরা নিজেদের বাড়িতে পুলিশের ঝামেলা এড়াতে এমন তথ্য গোপন করেন। কিন্তু অ্যাডভোকেট মেখলেচুর রহমান বাচ্চু দৃষ্টান্ত স্থাপন করেছেন যে, অপরাধী যেই হোক, সমাজের স্বার্থে তাকে আইনের মুখোমুখি করতেই হবে। তাঁর এই সাহসী ভূমিকাকে সাধুবাদ জানাচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে খোদ পুলিশ প্রশাসনও।

কাউনিয়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিষাক্ত ছোবল থেকে বরিশালকে মুক্ত রাখতে বিএমপির এই ধরনের কঠোর অভিযান এবং সচেতন নাগরিকদের এই সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।

বরিশাল, বরিশাল বিভাগ, সারাদেশ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম