নিজস্ব প্রতিবেদক।। বরিশাল জেলা বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক কাওসার হোসেন শিপন কোতোয়ালি থানায় আটক হওয়ার পর আবারও আলোচনায় বিতর্কিত এসআই ফেরদৌস। সাধারণ মানুষ কিংবা পেশাগত দায়িত্ব পালনে আসা সাংবাদিকদের সাথে যার আচরণ সবসময় অপেশাদার ও উদ্ধত, তিনি-ই এখন থানা হাজতে আটক প্রভাবশালী আসামির তোষামোদ ও তৈল মর্দনে ব্যস্ত!
আইন রক্ষা করার দায়িত্ব যার কাঁধে, সেই এসআই ফেরদৌসের এমন চাটুকারিতা ও বিশেষ খাতিরদারি প্রমাণ করে।আইনের প্রয়োগ সবার জন্য সমান নয়। থানা কোনো ভিআইপি রেস্টুরেন্ট নয়; অথচ সেখানে একজন বিতর্কিত কর্মকর্তার এমন আপ্যায়নপ্রীতি পুরো বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে।
অসদাচরণ ও পক্ষপাতমূলক ভূমিকার জন্য অবিলম্বে বিতর্কিত এসআই ফেরদৌসের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি বরিশালের সচেতন মহল।
লিড নিউজ হোম


