; ;
facebook Youtube google+ twitter
×

গোডাউনের আগুনে নিভল শিশুসহ পাঁচ প্রাণ

6:48 am, August 16, 2023
Spread the love

ফর্মাল নিউজ ডেস্ক, বরিশাল ॥ কেরানীগঞ্জ গদারবাদ এলাকায় কেমিকেল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিভেছে পাঁচটি প্রাণ। তারা সবাই একই পরিবারের।

গোডাউনের পাশে থাকা টিনসেড ঘরে ঘটনার সময় ছিল দুই শিশু। তাদের মধ্যে তানহা ইসলাম রোজা (৫) নামে এক শিশু শরীরের বিভিন্ন স্থানে পোড়া নিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। গোডাউনের আগুনে রোজার বাবা-মা ও ছোট বোন মারা গেছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) রাতে আগুনের ঘটনায় ৫জন নিহতের তথ্য নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে কেরানীগঞ্জ গদারবাগ এলাকায় কেমিকেল গোডাউনে আগুন লাগে। এটি ছড়িয়ে পড়ে পাশে থাকা সেমিপাকা টিনসেট বাড়িতে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে নির্বাপণের কাজ করে। তবে মৃত্যু হয় পাঁচজনের।

নিহতরা হলেন, সোহাগ, তার স্ত্রী মিনা বেগম ও তাদের সন্তান তাইবা আক্তার, সোহাগের সৌদি প্রবাসী বড় ভাইয়ের স্ত্রী জেসমিন আক্তার ও তার মেয়ে ইশা আক্তার।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট চিকিৎসারত অবস্থায় দুপুরের দিকে মৃত্যু হয় সোহাগের। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালের দিকে জেসমিনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস উদ্ধার করে মিনা, তাইবা ও ইশার মরদেহ।

সোহাগের মামাশ্বশুর ফারহাদ হোসেন জনি এ ঘটনার বিচার দাবি করেছেন। কর্তৃপক্ষ সুষ্ঠু তদন্ত করে দোষীদের অবশ্যই কাঠগড়ায় দাঁড় করাবে বলে আশা তার।

তিনি বলেন, সোহাগের বড় ভাই সৌদি প্রবাসী। তার স্ত্রী জেসমিন মুন্সিগঞ্জ বাবার বাড়িতেই থাকত। ইশাকে নিয়ে এক মাস আগে কেরানীগঞ্জ এসেছিল সে। ওই কেমিকেল গোডাউনের মালিকের অন্য একটি প্রতিষ্ঠানে চাকরি করে। সোহাগের পাশাপাশি তার বাবা হানিফ মিয়াও চাকরি করেন। গোডাউনের পাশে যে সেমিপাকা টিনশেড বাড়ি সেটাও একই মালিকের। সোহাগের পরিবার সেখানে ভাড়ায় থাকতো। গোডাউন মালিকের নাম টুটুল হাজী বলে জানা গেছে।

এই ঘটনায় সোহাগের আরেক সন্তান রোজা দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তারা অবস্থাও ভালো না। তার বাবা মা ও ছোট বোনকে কেরানীগঞ্জ কবরস্থানে দাফন করা হয়েছে। জেসমিন ও তার মেয়েকে মুন্সিগঞ্জে দাফন করা হয়েছে বলেও জানান জনি।

ঘটনাস্থল থেকে এলাকাবাসী জানায়, আগুনের ঘটনার এর লেলিহান শিখা ছিল চারতলা সমান। আগুন দ্রুতই টিনশেডে ছড়িয়ে পড়ে। ঘরের পেছনের দেয়াল ভেঙে সোহাগের বাবা মা-কে উদ্ধার করা গেলেও বাকিদের উদ্ধার সম্ভব হয়নি।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানিয়েছেন, আগুনের ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

জাতীয়, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক