রাত ৪:৫১ ; বৃহস্পতিবার ; ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

সেই বিচারপতিকে ডেকে সতর্ক করলেন প্রধান বিচারপতি

১:৩৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩
Spread the love

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসির উদ্দিনের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। আদালত তাদের জরিমানাও স্থগিত করেন। একই সঙ্গে দুজনের সাজার বিরুদ্ধে আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

এ মামলার শুনানিতে ‘দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন’ বলে রাষ্ট্রপক্ষের উদ্দেশে মন্তব্য করেন আদালত। মঙ্গলবার বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের একক বেঞ্চ ওই মামলায় বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আদিলুর ও নাসিরের করা আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি নিয়ে এই মন্তব্য করেন। অপরদিকে দেশকে জাহান্নামের সঙ্গে তুলনা করা বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ শপথ ভঙ্গ করেছেন বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। এ বিষয়ে গণমাধ্যমে আসা বিভিন্ন প্রতিবেদন মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে অবহিত করেছেন তিনি। প্রধান বিচারপতি মঙ্গলবার দুপুরের পর বিচারপতি মো. ইমদাদুল হক আজাদকে তার খাসকামরায় ডেকে সতর্ক করেন। তিনি (প্রধান বিচারপতি) আরও সতর্কভাবে বিচারকাজ পরিচালনার জন্য তাকে (বিচারপতি) পরামর্শ দেন। এ সময় আপিল বিভাগের অন্য বিচারপতিরাও উপস্থিত ছিলেন।

এক দশক আগের ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের (আইসিটি) ৫৭ ধারার মামলায় ১৪ সেপ্টেম্বর আদিলুর ও নাসিরকে দুই বছর করে কারাদণ্ড দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। তারা কারাগারে আছেন। সাইবার ট্রাইব্যুনালের ১৪ সেপ্টেম্বর দেওয়া রায়ের বিরুদ্ধে ২৫ সেপ্টেম্বর হাইকোর্টে আপিল করেন আদিলুর ও নাসির। একই সঙ্গে তাদের জামিন ও জরিমানা স্থগিত চাওয়া হয়। মঙ্গলবার বিষয়টি আদালতের কার্যতালিকায় ওঠে শুনানির জন্য।

আদিলুর ও নাসিরের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, রুহুল আমিন ভূঁইয়া ও মো. আহসানুজ্জামান ফাহিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম। ক্রমানুসারে বিষয়টি উঠলে আদালত কক্ষে থাকা ডায়াসের (আইনজীবী যেখানে দাঁড়িয়ে শুনানি করেন) সামনে গিয়ে দাঁড়ান জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী।

তখন আদালত কক্ষে আসন (যেখানে আইন কর্মকর্তারা বসেন) থেকে দাঁড়িয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম বলেন, ‘আমাদেরও বক্তব্য আছে।’ তখন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে আদালত বলেন, ‘তাদের (আপিলকারীদের) আইনজীবীদের আগে বলতে দিন। আপনি আগেই লাফ দিয়ে উঠছেন কেন?…দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন।’

পরে আদিলুর ও নাসিরের আইনজীবী এ জে মোহাম্মদ আলী শুনানিতে বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় (আপিলকারীদের) দুই বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আদালত বলেন, ‘কী জন্য দিয়েছে?’ তখন এ জে মোহাম্মদ আলী বলেন, ‘৫৭(২) ধারায় সাজা দিয়েছে।’ আদালত বলেন, ‘জামিনের আবেদন দিয়েছেন কি?’ তখন এ জে মোহাম্মদ আলী বলেন, ‘জামিনের আবেদনও রয়েছে।’ এরপর শুনানিতে অংশ নিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম বলেন, তাদের (আদিলুর ও নাসির) বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়া, অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগ রয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ করে আদালত বলেন, ‘তাহলে তাদের (আদিলুর ও নাসির) কম সাজা দিলেন কেন? তাহলে তো যাবজ্জীবন সাজা দেওয়া উচিত ছিল। দুই বছর দিলেন কেন?’ পরে আদালত আদিলুর ও নাসিরের আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একই সঙ্গে তাদের জরিমানা স্থগিত ও জামিন মঞ্জুর করে আদেশ দেন।

জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেজাউল করিম যুগান্তরকে বলেন, আদালতের মন্তব্যের বিষয়ে কিছু বলতে চাই না। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য-বিকৃত তথ্য প্রচারের অভিযোগে আদিলুর ও নাসিরের বিরুদ্ধে মামলাটি হয়েছিল।

দেশকে জাহান্নামের সঙ্গে তুলনা করে শপথ ভেঙেছেন বিচারপতি : দেশকে জাহান্নামের সঙ্গে তুলনা করা বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ শপথ ভঙ্গ করেছেন বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। এ বিষয়ে মঙ্গলবার গণমাধ্যমে আসা বিভিন্ন প্রতিবেদন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে অবহিত করেছেন তিনি।

জানতে চাইলে যুগান্তরকে তিনি জানান, উচ্চ আদালতের একজন বিচারপতি হিসাবে তিনি শপথ করেছেন, সংবিধান ও আইন সংরক্ষণ করবেন এবং রাগ-অনুরাগের বশবর্তী না হয়ে সবার প্রতি সমান আচরণ করবেন। এই অঙ্গীকার থেকে কখনো বিচ্যুত হবেন না। কিন্তু বিচারপতি মো. ইমদাদুল হক আজাদ মামলার শুনানিতে দেশকে জাহান্নামের সঙ্গে তুলনা করে শপথ ভঙ্গ করেছেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। রাষ্ট্রের একজন প্রধান আইন কর্মকর্তা হিসাবে বিষয়টি আমি প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে অবহিত করেছি।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ   বাবুগঞ্জে স্কুল শিক্ষিকা স্ত্রীর পরকীয়া প্রেমে বাঁধা দেয়াই কাল হলো সোলায়মানের!