বিকাল ৩:০০ ; সোমবার ; ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

কাঠ দিয়ে পিটিয়ে আহত করার পর মাকে ছুরিকাঘাতে হত্যা

১২:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৪
Spread the love

ভোলায় টাকার জন্য কাঠ দিয়ে পিটিয়ে আহত করার পর মাকে ছুরিকাঘাতে হত্যা করেছে পাষণ্ড ছেলে। এ ঘটনার পর মঙ্গলবার দুপুরের দিকে ভোলা সদর হাসপাতালের সামনে থেকে তাকে আটক করেছে পুলিশ।

 

নিহতের নাম নুরজাহান বেগম (৭০)। তিনি ভোলা পৌর কাঠালি এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মৃত সাইফুল ইসলামের স্ত্রী। ঘাতক ছেলের নাম ভুট্ট ওরুফে শিপন (৩০)।

 

পুলিশ ও স্থানীয়রা জানান, নুরজাহান বেগম প্রায় ৩০ বছর ধরে পৌর কাঠালি এলাকার হাওলাদার বাড়িতে পৌর ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিনের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। সেই সুবাদে তিনি হেলাল কাউন্সিলরের পুরাতন বসতঘরে ছেলেকে নিয়ে থাকেন।

 

সোমবার রাত ১০টার দিকে ভুট্ট তার মায়ের কাছে টাকা দাবি করে। এ ঘটনাকে কেন্দ্র করে মা-ছেলের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রথমে কাঠ দিয়ে মাকে পিটিয়ে আহত করে। পরে ধারালো ছুরি নিয়ে তাকে হত্যা করতে গেলে নুরজাহান আত্মরক্ষায় ঘর থেকে বের হয়ে যান। পরে তাকে তাড়া করে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় ছেলে। ভুট্ট ওরুফে শিপন কিছুটা মাদকাসক্ত ও মানসিক রোগী বলেও জানান স্থানীয়রা।

 

ভোলা মডেল থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, নিহতের বোনের ছেলে একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তিনি হত্যার দায় স্বীকার করেছেন।

বরিশাল বিভাগ, ভোলা
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা