রাত ৪:২২ ; বৃহস্পতিবার ; ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় শাম্মী-পঙ্কজ অনুসারীদের সংঘর্ষ, একজনের মৃত্যু

৬:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৩
Spread the love

নিজস্ব প্রতিবেদক ::: বরিশালে প্রধানমন্ত্রীর জনসভার মাঠে শাম্মী আহমেদ ও পঙ্কজ নাথের অনুসারীদের সংঘর্ষে একজন মারা গেছেন। শুক্রবার দুপুরে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভার মাঠে দুপক্ষের সংঘর্ষের মধ্যে এ ঘটনা ঘটে।

নিহত সিরাজ সিকদার (৫৮) বরিশালের হিজলা উপজেলার কুড়ালিয়া গ্রামের কোব্বাত সিকদারের ছেলে। পঙ্কজ ও শাম্মী অনুসারীরা নিহত সিরাজকে নিজেদের কর্মী বলে দাবি করছেন।

মেহেন্দিগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ভুট্টো মোল্লা বলেন, মিছিল নিয়ে জনসভাস্থলে ঢুকতে ছিলাম। আগে থেকে অবস্থান নেওয়া শাম্মী অনুসারীরা বোতল নিক্ষেপ শুরু করে। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। তখন তারা লাঠি দিয়ে পিটিয়ে সিরাজসহ ২০ জনকে আহত করেন। এর মধ্যে সিরাজ মারা যান।

শাম্মীর অনুসারী হিজলা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর মোর্শেদ বলেন, আমরা আগে থেকে জনসভাস্থলে ছিলাম। পঙ্কজ নাথের অনুসারীরা প্রবেশ করে মারামারি শুরু করেন। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। তখন মারামারির মধ্যে পড়ে অসুস্থ হয়ে পড়েন সিরাজ। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিরাজকে শাম্মী আহমেদের অনুসারী বলে দাবি করেন মঞ্জুর মোর্শেদ।

বরিশাল-৪ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ বলেন, আমার লোকজন যখন জনসভা মাঠে প্রবেশ করেন, তখন হামলা হয়। জনসভা মাঠে তারা লাঠি ও রড কোথায় পেল? পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করেন পঙ্কজ নাথ।

অপরদিকে শাম্মী আহমেদ বলেন, সিরাজ কৃষক লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন। আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কোনো লোক তার (পঙ্কজ) সঙ্গে নেই। আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধ। তাদের ওপর হামলা করেছে। এতে সিরাজ মারা গেছেন। হাসপাতালে যাচ্ছেন বলে জানান শাম্মী।

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কবির উদ্দিন বলেন, একজনকে নিয়ে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করছি, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। তবুও সন্দেহের কারণে আমরা লাশ মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

ডা. কবির আরও জানান, দুপক্ষের সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে ১৩ জন ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আরিচুল হক বলেন, সিরাজকে যিনি হাসপাতালে নিয়ে এসেছেন তিনি জানিয়েছেন, জনসভার মাঠে অসুস্থ হয়ে পড়েন সিরাজ। তখন তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল, বরিশাল বিভাগ, রাজনীতি, শিরোনাম, সারাদেশ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ   বাবুগঞ্জে স্কুল শিক্ষিকা স্ত্রীর পরকীয়া প্রেমে বাঁধা দেয়াই কাল হলো সোলায়মানের!