রাত ৩:২৬ ; শুক্রবার ; ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

রুপাতলীতে চাঁদাবাজি বন্ধের প্রতিবাদ করায় হামলা-আহত ১২ ও গাড়ি ভাঙচুর

৫:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৪
Spread the love

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর রুপাতলিতে চাঁদাবাজি বন্ধের প্রতিবাদ করায় শ্রমিকদের উপর হামলার অভিযোগ উঠেছে। গত ৩০ শে আগস্ট শুক্রবার রাত আনুমানিক ১০টার দিকে রুপাতলী বাস টার্মিনাল এলাকায় ২৫ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক রাজিব মোল্লা শতাধিক মাহিন্দ্রা শ্রমিকদের নিয়ে বাস শ্রমিক ইউনিয়ন’সহ সকল চাঁদাবাজি বন্ধের দাবিতে অবস্থান নেন এবং প্রচারণা চালান। মাহিন্দ্রা শ্রমিকদের উপরে অন্যায়ভাবে জোর করে চাঁদা দাবি করলে তারা রাজিব মোল্লার স্বর্ণপর্ণ হয়ে তাকে নিয়ে চাঁদা বন্ধে রাস্তায় নামেন। রূপতলী বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দীনকে কিছুদিন আগে জিম্মি করে অবৈধ কাগজপত্র তৈরি করে সাধারণ সম্পাদক দাবি করে আসছিলে কালাম ওরফে (নাতী কালাম)। স্থানীয় শ্রমিক সংশ্লিষ্ট এক সূত্র আরো জানান,নাতি কালাম নিজেই জানতেন যে এই কাগজপত্র জোর করে তৈরি করা হয়েছে এর বৈধতা নেই বিধায় তিনি রাজ্জাক মৃধাসহ তার বহু বহিরাগত লোককে সাধারণ শ্রমিক সাজিয়ে সর্বসময়ই দিনরাত টার্মিনাল এলাকায় মহড়ার পাশাপাশি লাঠি ছোটা নিয়ে প্রস্তুত রাখছিলেন। পাশাপাশি কিছু সংখ্যক সহজ সরল শ্রমিকদের ভুল বুঝিয়ে অর্থের লোভ দেখিয়ে তাদের দল ভারি করে প্রকৃত শ্রমিকদের উপরে এই নেক্কার জনক হামলা চালায়। হামলাকারীদের মধ্যে নেতৃত্বে থাকা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক দাবী কারী নাতী কালাম বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মোঃ জিয়াউদ্দীন শিকদারের অনুসারী বলে জানা যায়। এই হামলায় আহত হয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের চিকিৎসাধীন অবস্থায় আছেন। এদের মধ্যে দুই একজনের অবস্থা অসংখ্য জনক। আহতরা হলেন নলছিটি উপজেলার ভৈরবপাশা গ্রামের বাসিন্দা শরিফ (২৯),নলছিটির খাওক্ষীর গ্রামের কবির (৪২),নেছারাবাদের রাজু (৩০),বিনাইকাঠী গ্রামের বাসিন্দা মহেন্দ্র শ্রমিক জাকির (৩৫), কাঠালিয়ার সাগর (২৭), ঝালকাঠির রামচন্দ্রপুরের বাসিন্দা কামাল (৪২), নলছিটির আবুল হাওলাদার’সহ আরো ৪-৫ জন। হামলার ঘটনার সময় হামলাকারীরা ছয়টি মাহিন্দ্রা ও সিএনজি ভাঙচুর করেন বলেও যানা গেছে । এ বিষয়ে বরিশাল কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, এখনো থানায় কেউ অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!