সকাল ৯:০৫ ; রবিবার ; ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

সরকারকে ক্ষমতায় রেখে জনগণের মুক্তি সম্ভব না: চরমোনাই পীর

৯:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২৪
Spread the love

নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগ, জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, জনগণকে মুক্তি পেতে হলে এই সরকারকে বহাল রেখে কখনো তা সম্ভব নয়। সরকার নিজেদের ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে মরিয়া। সাধারণ মানুষের প্রতি তাদের দায়বদ্ধতা আছে বলে মনে হয় না। জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিতে মানুষ চরম অসহায়। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির এই বাজারে রমজান মাসে সাধারণ মানুষের কী অবস্থা হবে, আল্লাহ পাকই ভালো জানেন। কিন্তু একথা বলতে দ্বিধা নেই যে সরকার সিন্ডিকেট ভাঙতে পারছে না। সিন্ডিকেটের কবলে জিম্মি পণ্যের বাজার।

আজ সোমবার বিকেলে বরিশালের চরমোনাইয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। পীর সাহেব চরমোনাই বলেন, দূষিত, কলুষিত ও নোংরা রাজনীতির কারণে মানুষ নিষ্পেষিত হচ্ছে। রাজনীতিতে আমূল পরিবর্তন সময়ের অনিবার্য দাবি।

গুণগত ও আদর্শিক পরিবর্তনের মাধ্যমে মানুষের মুক্তি ফিরিয়ে আনতে হবে। এ জন্য ইসলামী আন্দোলন সারা দেশে কাজ করে যাচ্ছে। বিশেষ করে ১৫-২৯ ফেব্রুয়ারি দাওয়াতী পক্ষ পালন করছে। ইসলামী আন্দোলনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিয়ে দেশের মানুষকে এর পতাকাতলে নিয়ে আসতে আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, ইসলামের পতাকাতলে ফিরে এলে এবং ইসলামের আলোয় আলোকিত হলেই কেবল এদেশকে এবং এ দেশের মানুষকে আর অশান্তির দাবানলে জ্বলতে হবে না। ইসলামী আন্দোলনের আমীর বলেন, দেশের স্বাধীনতা নিয়ে আমরা উদ্বিগ্ন। সীমান্তে বাংলাদেশি নাগরিকদের গুলি চালিয়ে হত্যা করা হচ্ছে সরকারের জোরালো প্রতিবাদ নেই। এভাবে নতজানু পররাষ্ট্রনীতি দিয়ে দেশ চলতে পারে না।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরী দক্ষিণের খিলগাঁও থানার ১ নম্বর ওয়ার্ড শাখা আয়োজিত দাওয়াতী সভায় প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, বিশেষ অতিথি ছিলেন নগর দক্ষিণের ইঞ্জিনিয়ার তাযোয়ার হাসান। খিলগাঁওয়ের বদতলাস্থ একটি মিলনায়তনে অনুষ্ঠিত দাওয়াতী সভায় বক্তব্য রাখেন খিলগাঁও থানা শাখা আবু মাহমুদ, মাওলানা মাহদী হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনলাইন ডেস্ক, গণমাধ্যম, জাতীয়, বরিশাল, বরিশাল বিভাগ, রাজনীতি, শিরোনাম, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ   বাবুগঞ্জে স্কুল শিক্ষিকা স্ত্রীর পরকীয়া প্রেমে বাঁধা দেয়াই কাল হলো সোলায়মানের!