সন্ধ্যা ৭:০৭ ; রবিবার ; ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে কাবিনের টাকা নিয়ে বনিবনা না হওয়ায় পালালো প্রেমিক

৫:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৩
Spread the love

নিজস্ব প্রতিবেদক: নয় মাসের প্রেমের সম্পর্কে ঘর ছেড়ে প্রেমিকের হাতধরে পালিয়ে আসা কলেজ ছাত্রীকে মঙ্গলবার সকালে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। প্রেমিকের সাথে আবেগে ঘর ছাড়লেও বিয়ের কাবিনের টাকা নিয়ে বনিবনা না হওয়ায় হুলুস্থুল কান্ড বাঁধে নগরীর বাংলাবাজার এলাকায়।

পুলিশ সূত্রে জানা গেছে, আরিফা আক্তার নুরজাহান নামের ওই কলেজ ছাত্রী ঢাকার মিরপুর কালশী এলাকার আদর্শ নগরীর বাসিন্দা গোলাম মোস্তফার মেয়ে ও কালশি হারুন মোল্লা ডিগ্রি কলেজের শিক্ষার্থী। বরিশালের মুলাদী উপজেলা সদরের হারুন বেপারীর ছেলে নাহিদের সাথে প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের উদ্দেশ্যে গত ৬ নভেম্বর দুপুরে নগরীর বাংলাবাজার এলাকায় একটি কাজী অফিসে আসে তারা। তবে সেখানে কাবিনের টাকা নিয়ে বনিবনা না হওয়ায় দুইজনের মধ্যে বাগ্ববিতন্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

কলেজ ছাত্রী জানায়, নাহিদ বিয়ের কথা বলে তাকে নিয়ে আসলেও পরবর্তীতে অস্বীকৃতি জানিয়ে বাংলা বাজার এলাকায় তাকে আটকে রাখে। তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে উল্টো তাকে নিয়ে পালিয়ে আসার খরচের টাকা দাবী করে। এতে দুইজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। হট্টগোলের একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে আসলে কৌশলে নাহিদ পালিয়ে যায়।

কলেজ ছাত্রী আরও জানায়, নাহিদের সাথে কলেজ থেকেই তার পরিচয়। এরপর গত নয় মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছে। নাহিদ প্রথমে তাকে নিয়ে মুলাদীতে এসে অবস্থান করে। পরে সোমবার সকালে বিয়ে করার জন্য তারা বাংলাবাজারের একটি কাজী অফিসে আসে। কিন্তু সেখানে নাহিদ নামে মাত্র টাকা কাবিন করে বিয়ে রেজিস্ট্রি করার কথা বলে। এ নিয়ে ঝামেলা বাঁধে নাহিদের সাথে।

মঙ্গলবার সকালে কলেজ ছাত্রীর বাবা গোলাম মোস্তফা বলেন, কোতয়ালী মডেল থানা থেকে পুলিশের ফোন পেয়ে তিনি বরিশাল আসেন। পরবর্তীতে পুলিশ তার কাছে মেয়েকে হস্তান্তর করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোতয়ালী মডেল থানার এএসআই মোঃ মামুন জানান, কলেজ ছাত্রীকে তার অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখনও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশাল, বরিশাল বিভাগ, শিরোনাম, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ