; ;
facebook Youtube google+ twitter
×

ক্রমান্বয়ে বিশ্ববিদ্যালয় খোলার প্রক্রিয়া শুরু হবে: ঢাবি ভিসি

2:37 pm, August 29, 2024
Spread the love

এক সপ্তাহের মধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হবে, এমন কথা সঠিক নয় উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, এক সপ্তাহের মধ্যে প্রশাসনিক টিম সক্রিয় করে ক্রমান্বয়ে হল ও বিভাগগুলোর কার্যক্রম শুরু হবে।

 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপাচার্যের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

 

অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেন, চলতি সপ্তাহে ক্লাস শুরু হবে বা বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে কথাটা সঠিক নয়। আমরা এই সপ্তাহের মধ্যে আমাদের টিমকে সক্রিয় করার চেষ্টা করব- যেন প্রথমে হল ও পরে বিভাগগুলোর কার্যক্রম দ্রুত শুরু করা যায়।

 

তিনি বলেন, আমি দেখলাম সব জায়গায় বলা হচ্ছে এক সপ্তাহের মধ্যে ক্লাস শুরু করা হবে। কিন্তু এটা একটু ভুলভাবে প্রকাশিত হচ্ছে। আমি বলতে চেয়েছি, আমাদের টিমকে এক সপ্তাহের মধ্যে আমরা সক্রিয় করতে চাইছি। দুজন প্রো-ভিসি, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও অন্যান্যরা তাদের কাজ বুঝে নেবেন। পরে প্রথম ধাপে হলের কার্যক্রম শুরু করে পরে বিভাগের কার্যক্রম শুরু করতে হবে। এই কার্যক্রম আজ বিকাল থেকেই শুরু হবে।

 

প্রসঙ্গত, এর আগে গত ২৭ আগস্ট বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় ‘এক সপ্তাহের মধ্যে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম’ শীর্ষক বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়। তখন শিক্ষার্থীদের মনে ধারণা আসে, এক সপ্তাহের মধ্যেই হয়তো একাডেমিক কার্যক্রম শুরু হবে। কিন্তু সেই বিষয় নাকচ করলেন উপাচার্য।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা