; ;
facebook Youtube google+ twitter
×

ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করতে চায় সৌদি

6:10 pm, September 18, 2023
Spread the love

এবার ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করতে চায় সৌদি আরব। দেশটির রাজধানী রিয়াদকে নিউইয়র্ক, মিলান ও প্যারিসের মতো ফ্যাশন হাব বানানোর কাজ চলছে। আর সে উপলক্ষেই প্রথমবারের মতো ফ্যাশন সপ্তাহ আয়োজন করতে যাচ্ছে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেশ। ডিজাইনার, ক্রেতা ও সাংবাদিকদের জন্য একটি মিলনমেলা হবে এই ফ্যাশন সপ্তাহ।

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের মধ্যে সৌদিতে ফ্যাশন পণ্যের চাহিদা বাড়বে ৪৮ শতাংশ। যার বাজার মূল্য হবে ৩২ বিলিয়ন মার্কিন ডলার। এই সময়ে বিলাসী পণ্যের চাহিদাও বাড়বে ১৯ শতাংশ।

আগামী ২০ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত সৌদি আরবে বসবে রিয়াদ ফ্যাশন উইকের আসর। ক্যাটওয়াকের মাধ্যমে এই আয়োজনে সৌদির ডিজাইনাররা নিজেদের নকশা করা পণ্য সবার সামনে উপস্থাপন করবেন। এর আগে চলতি বছরের জুন মাসে প্যারিস ফ্যাশন উইকে ‌‌‘সৌদি ১০০ ব্র্যান্ড’ নামে একটি প্রদর্শনী করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় সৌদির ফ্যাশন কমিশন রিয়াদে ফ্যাশনের এই আয়োজন করছে।
সৌদির অনেক নারী উদ্যোক্তা মনে করছেন, এই ফ্যাশন উইক তাদের পণ্যের প্রসার ঘটাতে সহায়তা করবে। আর সৌদি সরকারও মনে করছে, এমন উদ্যোগে দেশটির অর্থনীতি প্রসারিত হবে।

সৌদির ফ্যাশন কমিশন জানিয়েছে, বিদেশি পণ্য আমদানি কমাতে তারা স্বদেশি মেধাকে কাজে লাগাতে চায়। কমিশনটির প্রধান নির্বাহী কর্মকর্তা বুরাক কাকমাক বলেছে, ‘ভবিষ্যত ফ্যাশনের ভিত আমরা এখনই গড়তে চাই।’

সূত্র: আরব নিউজ

অনলাইন ডেস্ক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা