বিকাল ৫:৫১ ; শুক্রবার ; ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

আমেরিকার কাঁধে চড়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি: খাদ্যমন্ত্রী

৫:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৩
Spread the love

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমেরিকার কাঁধে চড়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি। জনগণের ওপর তাদের বিশ্বাস নাই।

আজ বৃহস্পতিবার বিকেলে নওগাঁর পোরশার শিশা প্রাথমিক বিদ্যালয় মাঠে মশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ ভিসানীতির তোয়াক্কা করে না। আওয়ামী লীগের শক্তি জনগণ।

সাধন চন্দ্র মজুমদার বলেন, বাঙালি জাতিকে বিশ্বের কাছে সন্মানিত জাতি হিসেবে পরিচিত করেছেন শেখ হাসিনা। শেখ হাসিনার অবদান মনে রাখতে হবে।

কৃষক ভর্তূকি মূল্যে সার পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকার প্রতি বস্তায় ৪ হাজার টাকা ভর্তূকি দেয়। দেশের উত্তরাঞ্চালের মঙ্গা চিরতরে দূর করেছে এই সরকার। ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছেন শেখ হাসিনা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিধবাভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধীভাতা আর মুক্তিযোদ্ধাদের সন্মানী দিচ্ছে সরকার।

খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি দেশের উন্নয়ন চোখে দেখে না। তাদের আমলে দেশ ৫ বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। তারা মানুষ পুড়িয়ে মেরেছে। জনগণ সন্ত্রাসীদের দলকে চায় না। উন্নয়ন চাইলে শেখ হাসিনাকে সমর্থন দিন। তাকে আবারও প্রধানমন্ত্রী করুন।

তিনি আরও বলেন, বিএনপি সরকার কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল। সারের জন্য বিদ্যুতের জন্য কৃষককে গুলি করে মেরেছিল। শেখ হাসিনা বন্ধ করে দেওয়া কমিউনিটি ক্লিনিক চালু করে গরিব মানুষের কাছে স্বাস্থ্য সেবাকে আবারো ফিরিয়ে দিয়েছেন।

মশিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হারুন অর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!