রাত ৩:২৭ ; সোমবার ; ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

মুম্বাইয়ের সঙ্গে আরও কাজ আসছে, দেশে ফিরে শাকিব

৯:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৩
Spread the love

প্রায় ১ মাস পর দেশে ফিরলেন শাকিব খান। ভারতে ‘দরদ’ সিনেমার শুটিং শেষে আজ শনিবার বিকালে ঢাকায় ফেরেন এই নায়ক।

হযরত শাহজালালর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে শাকিব তার অভিজ্ঞতা এবং নতুন কাজের পরিকল্পনা নিয়ে কথা বলেন উপস্থিত সাংবাদিকদের সঙ্গে।

তিনি বলেন, ‘এই অভিজ্ঞতা কেমন বলে বোঝানো যাবে না। এই যে প্রতিবার একটা ভালো কাজ করে আসার পর সবাই এমন উচ্ছ্বাস নিয়ে আসে, স্বাগত জানায়, এর অনুভূতি আসলে বলে বোঝানো যাবে না।’
শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে শাকিব বলেন, ‘এতে নতুন কী আছে, সিনেমা মুক্তি পেলে তবেই দেখতে পাবে দর্শক। ছোট পরিসরে হোক বা বড় পরিসরে, যাত্রাটা তো শুরু হলো। আশা করছি, আরও অনেক ভালো কাজ করব। মুম্বাইয়ের সঙ্গে আরও অনেক কাজ আসতে যাচ্ছে। প্যান ইন্ডিয়ান এই যাত্রা অনেক দূর যাবে।’

অনন্য মামুনের পরিচালনায় ‘দরদ’ সিনেমায় শাকিবের নায়িকা বলিউডের সোনাল চৌহান। এটি নির্মিত হচ্ছে প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে, বাংলা ছাড়াও পাঁচটি ভাষায় ভারতজুড়ে মুক্তি পাবে সিনেমাটি।

এদিকে আগামী মাসেই ‘রাজকুমার’ সিনেমার শুটিং শুরু করবেন বলে জানান শাকিব। হিমেল আশরাফের পরিচালনায় এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

অনলাইন ডেস্ক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!