; ;
facebook Youtube google+ twitter
×

কলেজে ঢুকে নয়ন বন্ড গ্রুপের হামলা, শিক্ষার্থী আহত

10:53 pm, December 12, 2023
Spread the love

বরগুনা সরকারি কলেজে ঢুকে নয়ন বন্ড গ্রুপ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা ছাত্রদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক শিক্ষার্থী আহত হয়েছে।

মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। ওই কিশোর গ্যাং বন্দুকযুদ্ধে নিহত নয়ন বন্ডের সহযোগীদের।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মতিয়ার রহমান।

জানা যায়, বরগুনা সরকারি কলেজের পূর্বপাশে বটতলা এলাকার রানা, নিশাত ও মো. রাফি মঙ্গলবার সকালে একটি মোটরসাইকেল নিয়ে কলেজ ক্যাম্পাসে জোরপূর্বক প্রবেশ করে একাদশ শ্রেণির ছাত্রদের ডেকে এনে দা দিয়ে হামলা চালায়। এ সময় ইমরান নামের এক শিক্ষার্থী বাধা দিতে গেলে আহত হয়। অন্য ছাত্ররা এসে বাধা দিলে কিশোর গ্যাং কলেজ ছেড়ে চলে যায়।

আহত শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, দুই দিন আগে ছোট ভাই আওলাদ ও তার বন্ধুদের সঙ্গে ঝামেলা হয়। সেখানেও আওলাদের ওপর ওই কিশোর গ্যাং হামলা করে। মঙ্গলবার আবার ওই কিশোর গ্যাং কলেজে ধারালো দা নিয়ে আসে। আমরা বাধা দিলে আমার হাতে আঘাত করে তারা চলে যায়। আমরা কলেজে যেতে এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। কিশোর গ্যাংটি বন্দুকযুদ্ধে নিহত নয়ন বন্ডের দোসরদের।

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মোল্লা বলেন, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম। ক্যাম্পাসে নয়ন বন্ড গ্রুপের সদস্যরা এসে কলেজের সাধারণ ছাত্রদের ওপর হামলা চালায়। এ সময় আমরা পুলিশকে খবর দেই। পুলিশ আসার আগেই কিশোর গ্যাং ঘটনাস্থল ত্যাগ করে। তবে আমাদের জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠে এমন ঘটনা ঘটতে থাকলে শিক্ষার্থীদের নিরাপত্তা কোথায় থাকবে? আমরা শিক্ষার্থীদের নিরাপত্তা চাই।

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল হালিম বলেন, আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। তবে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের পাওয়া যায়নি। তবে কেউ লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব। বিভিন্ন সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছি। এরা কিশোর গ্যাং নাকি অন্য কোনো গ্রুপের সদস্য, সেটা শনাক্তে কার্যক্রম চালাচ্ছি।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মতিয়ার রহমান বলেন, আগেও এরকম অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমি আসার পরে কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও আবার তৎপর হয়ে উঠেছে বহিরাগত এক শ্রেণির কিশোর গ্যাং। এ অবস্থায় ক্যাম্পাসে প্রশাসনের নজরদারি করাটা খুবই জরুরি।

ওই কিশোর গ্যাং সদস্যদের না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া যায়নি।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৬ জুন রিফাত শরীফকে নয়ন বন্ড ও তার সহযোগীরা বরগুনা সরকারি কলেজ গেটে বেলা ১২টায় কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় স্ত্রী মিন্নিসহ ৭ জনের ফাঁসির আদেশ হয়।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা