দুপুর ১:৪৭ ; শনিবার ; ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে গরমের সঙ্গে বাড়ছে লোডশেডিং, নাকাল নগরবাসী

১:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২৪
Spread the love

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীতে চাহিদা অনুযায়ী সরবরাহ মিলছে না বিদ্যুৎ। সম্প্রতি সময় প্রায় প্রতিদিনই ৩০-৪৬ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থেকে যাচ্ছে। তার ওপর চলতি মাসের শুরুতেই তাপমাত্রার পারদ ঠেকেছে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। ফলে প্রতিঘণ্টায় লোডশেডিংয়ের কবলে পড়ছে নগরবাসী। একটানা ৪০ মিনিট করে রাখা হচ্ছে এই লোডশেডিং। একারণে অনেকটা হাঁপিয়ে উঠেছেন বরিশালের এক লাখ ২০ হাজার বিদ্যুৎ গ্রাহক পরিবার।

গ্রাহকরা জানান, তারাবির নামাজ ও ঈদ মার্কেটিংয়ের এই ব্যাস্ত সময়টাতে হঠাৎ করে লোডশেডিং শুরু হওয়ায় বিপাকে পড়েছেন তারা। বার বার বিদ্যুতের আসা যাবার ধকলে ক্ষতি হচ্ছে বৈদ্যুতিক সামগ্রির। ইফতার ও সাহেরির সময়টাতে রিতিমত নাভিশ্বাঃস উঠছে। আইপিএস, ইউপিএস এবং জেনারেটর নির্ভর হয়ে গেছে বিদ্যুৎ ব্যাবস্থা।

বিদ্যুতের গ্রাহক ফার্মেসি ব্যবসায়ী সুমন, এনজিও কর্মী তানিয়া, মুদী দোকানি মিরাজ ও নরসুন্দর গোপাল বলেন, ‘হঠাৎ করে বিদ্যুতের লোডশেডিং বেড়ে গেছে। এখন বিদ্যুৎ কখন যে যায় তা বলতে পারি না। বিদ্যুৎ সংকটের কারণে কোন কাজই যথাসময় করা যাচ্ছে না। ব্যবসা-বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। রোজার মধ্যে একদিকে গরম, অন্যদিকে লোডশেডিংয়ে আমরা এখন অতিষ্ঠ।

এদিকে, বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, ‘চাহিদা অনুযায়ী বিদ্যুতের যোগান হচ্ছে না। তাই সরবরাহও কমে গেছে। বরিশাল নগরীর ২৪টি ফিডারের মধ্যে বর্তমানে প্রায় সার্বক্ষণিকভাবে ৪৬ থেকে ৩০ মেঘাওয়াটের ঘাটতি থাকছে। শপিংমল ও কারখানা এলাকাগুলোতে যাতে বেচাকেনা ও উৎপাদন স্বাভাবিক থাকে এজন্য এসব এলাকায় লোডশেডিং অনেকটা এড়িয়ে আবাসন এলাকায় বেশি করা হচ্ছে।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) বরিশালের উপ-বিভাগীয় প্রকৌশলী রুবেল কুমার দে বলেন, ‘একে তো তাপমাত্রা বেড়েছে। অন্যদিকে বেড়েছে শপিংমলগুলোতে রাত অব্দি বেচাকেনা। একই সময়ে গ্রীড থেকে চাহিদা মতো বিদ্যুৎ না পাওয়ায় লোডশেডিং শুরু করেছি।

গ্রাহকদেরকে ধৈর্য্য ধারনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘পরিস্থিতি সামলে উঠা গেলে সবকিছু স্বাভাবিক হবে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!