; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে ইয়াবা ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ী আটক

7:43 pm, May 26, 2024
Spread the love

বরিশালে ইয়াবা ও গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা ও গোয়েন্দা পুলিশ পৃথক অভিযানে তাদের আটক করে।

গত ২৪ ও ২৫ মে রাতে নগরীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রোববার (২৬ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল।

প্রেস বিজ্ঞপ্তির দেয়ার তথ্যানুযায়ী, মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার এসআই সুমন চন্দ্র মজুমদারের নেতৃত্বে একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৫ মে রাতে নগরীর ৩০ নং ওয়ার্ডস্থ কলাডেমা রেইন্ট্রিতলা এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মোঃ রবিউল হাওলাদার (২৮) ও মোঃ আজিজুল হাওলাদার (৩২) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করে তারা। তাদের কাছ থেকে ২’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটক দুইজনার বাড়ি জেলার বাকেরগঞ্জ উপজেলার রুনশী গ্রামে।

অন্যদিকে বিএমপির গোয়েন্দা শাখার একটি টিম ২৪ মে গভীর রাতে এয়ারপোর্ট থানাধীন মাধবপাশা বাজারের তিনমঠ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মোঃ আল মুবিন হাওলাদার (২১) ও মোঃ জসিম মৃধা (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তাদের কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

আটককৃতদের বাড়ি ঝালকাঠির গাভারামচন্দ্রপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে। অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা