; ;
facebook Youtube google+ twitter
×

গৌরনদীতে চেয়ারম্যান প্রার্থীর সমর্থককে পিটিয়ে রক্তাক্ত জখম

7:52 pm, June 4, 2024
Spread the love

বরিশালের গৌরনদী উপজেলা নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচন পরিস্থিতি সহিংস হয়ে উঠছে। চেয়ারম্যান প্রার্থী মোঃ হারিছুর রহমানের নির্দেশে তার সমর্থকরা একের পর এক হামলা চালিয়ে সহিংসতাকে উসকে দিচ্ছে বলে অভিযোগ করেছেন অপর প্রার্থী মনির হোসেন মিয়া।চেয়ারম্যান প্রার্থী মনির হোসেন অভিযোগ করে বলেন, সোমবার রাত সাড়ে আটটায় উপজেলার পিঙ্গলাকাঠী বাজারে আমার সমর্থক গৌরনদী কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি আরিফুল ইসলাম কাজল (৪০) কাপ-পিরিচ মার্কার প্রচারনা চালাচ্ছিলেন।এরইমধ্যে হারিছুরের সমর্থক ফিরোজ মিয়া মুকুল, ইউপি সদস্য ইসমাইল হোসেন হীরা ও নয়ন শরীফের নেতৃত্বে একদল সন্ত্রাসী প্রচার-প্রচারনায় বাঁধা দেয়। আমার সমর্থক কাজল তাদের বাঁধা উপেক্ষা করে প্রচারনা চালালে তাকে (কাজল) পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।খবরপেয়ে কাজলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা গুরুত্বর। হারিছুরের রহমানের নির্দেশেই এ হামলার ঘটনা ঘটেছে জানিয়ে মনির হোসেন আরও বলেন, আমার কর্মী সমর্থকদের নিয়ে যে এলাকায় প্রচারনায় যাচ্ছি।সেখানেই হারিছুর তার সন্ত্রাসী বাহিনী পাঠিয়ে প্রচার-প্রচারনায় বাঁধা দিচ্ছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রতিদ্বন্ধি প্রার্থী হারিছের দানবীয় চেহারা জনগনের সামনে উন্মোচিত হচ্ছে বলে দাবী করে।নির্বাচনের আগে প্রশাসন হারিছুরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না করলে সংঘাত ছড়িয়ে পরার আশংকা রয়েছে। তবে হামলার ঘটনায় হারিছুর ও তার সমর্থকদের কোন সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন।

এবিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

বরিশাল, বরিশাল বিভাগ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক