সকাল ৮:৫০ ; সোমবার ; ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

লঞ্চঘাটে প্রবাসীর ডলার স্বর্ণালংকার লুট

৮:০৮ অপরাহ্ণ, জুন ২২, ২০২৪
Spread the love

ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাটে এক প্রবাসীকে পিটিয়ে তার কাছে থাকা সাড়ে ২৬শ ডলার ৩ ভরি স্বর্ণ লুট করার অভিযোগ উঠেছে ঘাট সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

 

জানা যায়, শনিবার সকাল সাড়ে ৫টায় ওমান প্রবাসী রাকিব পাটওয়ারী তার ভগিনীপতি ও বোনকে নিয়ে ঢাকাগামী লঞ্চ থেকে বেতুয়া ঘাটে নামেন। এসময় ঘাটের কামাল, হাবিবুল্লাহ, রিপনসহ ৬-৭ জন তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। দাবির চেয়ে কম টাকা দিতে চাইলে ওই প্রবাসীকে পিটিয়ে তার সঙ্গে থাকা সাড়ে ২৬শ ডলার ও ৩ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে যায় তারা।

 

এ ঘটনায় তার ভগিনীপতি হাছান ও বোন ফাতেমা এগিয়ে আসলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে তারা গুরুতর আহত হন। তাদেরকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, রিপন, হাবিবুল্লাহ ও কামাল খাঁ গংরা প্রবাসীর কাছ থেকে ১০ হাজার টাকা দাবি করেন। তারা প্রতিনিয়তই স্থানীয় এক প্রভাবশালী নেতার আশ্রয়-প্রশ্রয়ে লঞ্চঘাটে এভাবেই যাত্রীদের হয়রানি করে থাকেন।

 

ভুক্তভোগী প্রবাসী রাকিব বলেন, ঢাকা থেকে শনিবার সকাল সাড়ে ৫টায় বেতুয়া লঞ্চঘাটে নামার পর সঙ্গে থাকা ব্যাগ ও লাগেজ নিয়ে ঘাটের লোকজনের টানাহেঁচড়া করে। কামাল, হাবিবুল্লাহ ও রিপনসহ আরও ৫-৬ জনের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হয় তাদের। এক পর্যায়ে কিলঘুসি দিয়ে মানিব্যাগ থেকে সাড়ে ২৬শ ডলার নিয়ে যায়। আমার বোনের হাতে থাকা ব্যাগ থেকে ৩ ভরির স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায়।

 

এ বিষয়ে বেতুয়া ঘাটের অভিযুক্ত হাবিবুল্লাহ বলেন, আমি পরে আসছি। ঘাটের রিপন তার কাছ থেকে মালামাল নামানো বাবদ ২ হাজার টাকা দাবি করেছেন। এ নিয়ে কথা কাটাকাটি ও একপর্যায় হাতাহাতি হয়েছে। ডলারের লুটের ব্যাপারে আমি কিছু জানি না।

 

চরফ্যাশন থানার ওসি শাখাওয়াত হোসেন বলেন, এ ঘটনা অবহিত হয়েছি। সকালেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের তালিকা সংগ্রহ করা হয়েছে। অভিযুক্তদের ধরতে চেষ্টা চলছে।

বরিশাল বিভাগ, ভোলা, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!