রাত ৮:০৫ ; বুধবার ; ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে সিইসির কাছে মেয়র প্রার্থীর অভিযোগ

৯:৫২ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৪
Spread the love

বরিশালের গৌরনদী পৌরসভার উপনির্বাচনে মোবাইল ফোন প্রতীকের জয়নাল আবেদীনের পক্ষে ভোট প্রার্থনার অভিযোগ উঠেছে বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর বিরুদ্ধে। নির্বাচন আচরণবিধি লঙ্ঘণ করায় মেয়র প্রার্থী জয়নাল আবেদীন ও সংসদ সদস্য আবুল হাসানাতের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগ দিয়েছেন নারিকেল গাছ প্রতীকের মেয়র প্রার্থী আলাউদ্দিন ভূইঞা।

 

রবিবার (২৩ জুন) প্রেরিত ওই অভিযোগে উল্লেখ করা হয়, বৃহস্পতিবার আগৈলঝাড়ার সেরালে বরিশাল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আবুল হাসানাত আব্দুল্লাহ প্রকাশ্যে জয়নাল আবেদীনের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং তাকে দলের প্রার্থী হিসেবে ঘোষণা দেন। তিনি উপস্থিত নেতাকর্মীদের হাত উঠিয়ে ভোট দেয়ার ওয়াদা করান। নির্বাচন আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনে প্রভাব বিস্তারের যা সামিল।

 

 

ওই সভার পর জয়নাল আবেদীনের সমর্থকরা আলাউদ্দিনের সমর্থকদের ওপর হামলা চালাচ্ছে ও হুমকি দিচ্ছে। আবুল হাসানাত আব্দুল্লাহ বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি। তি পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক এবং বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদিক আব্দুল্লাহর পিতা।

 

ওই সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, গৌরনদী উপজেলা নির্বাচনে পরাজিত প্রার্থী হারিছুর রহমান এবং জেলা আওয়ামী লীগের সদস্য আশিক আব্দুল্লাহ উপস্থিত ছিলেন। ২৬ জুন গৌরনদী পৌরসভার মেয়র পদে উপনির্বাচন। তাতে প্রার্থিতা করছেন চারজন।

বরিশাল, বরিশাল বিভাগ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!