রাত ৪:১১ ; মঙ্গলবার ; ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ইসরাইলের হামলায় গাজায় একদিনে পাঁচ সাংবাদিক নিহত

৮:৫৪ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২৪
Spread the love

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লায় অভিযানের সময় এক ইসরাইলি সেনা অস্ত্র তাক করে আছেন। ফাইল ছবি

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইলের হামলায় গত ২৪ ঘণ্টায় পাঁচ সাংবাদিকসহ ২৯ জন নিহত হয়েছেন। শনিবার গাজার সরকারি মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।

 

এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, একদিনে পাঁচ সাংবাদিকের মৃত্যুর মাধ্যমে গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় এখন পর্যন্ত নিহত সাংবাদিকের সংখ্যা ১৫৮-তে দাঁড়িয়েছে।

 

গাজার সরকারি মিডিয়া অফিস শুরু থেকে বলে আসছে, সংঘটিত অপরাধ যেন প্রকাশ না পায় সেজন্য ইসরাইলিরা সেনারা ফিলিস্তিনি সাংবাদিকদের উপর ইচ্ছাকৃত হামলা চালাচ্ছে।

 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক এনজিও ‘ইন্টারন্যাশনাল কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’ জানিয়েছে, ১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত যত সংঘাত হয়েছে তার মধ্যে ‘গাজার যুদ্ধ সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী ছিল’। ওই বছর থেকে তারা সাংবাদিকদের হত্যার তথ্য নথিভুক্ত করা শুরু করে।

 

ওয়াশিংটনভিত্তিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্ট’ গত ফেব্রুয়ারিতে জানায় গত ৩০ বছরে সাংবাদিকদের বিরুদ্ধে সবচেয়ে বেশি সহিংসতা দেখা গেছে গাজার যুদ্ধে। সংস্থাটি সাংবাদিক হত্যা বন্ধে ইসরাইলকে আহ্বান জানায়। এছাড়া যেসব সাংবাদিক হামলায় নিহত হয়েছেন তাদের মৃত্যুর কারণ তদন্তেরও অনুরোধ জানিয়েছে তারা।

 

দখলদার ইসরাইলি সেনাদের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আট মাস ধরে চলা এ যুদ্ধ থামাতে এখন হামাস ও ইসরাইলের মধ্যে একটি যুদ্ধবিরতির চুক্তি করানোর চেষ্টা করছে মধ্যস্থতাকারী দেশগুলো।

অনলাইন ডেস্ক, আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!