রাত ৪:০৯ ; শুক্রবার ; ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

সাবেক ভূমিমন্ত্রীসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

৭:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৪
Spread the love

চট্টগ্রামে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার বিকেলে নগরের কোতোয়ালি থানায় এ মামলা দায়ের করা হয়। মামলার বাদি মো. জাহাঙ্গীর আলম দস্তগীর। তিনি কর্ণফুলীর এ জে চৌধুরী ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষক।

 

মামলার অন্য আসামিরা হলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী (৩৮), কর্ণফুলী এ জে চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জসীম উদ্দিন (৫২),সমীর রঞ্জন নাথ (৪৫), মনোয়ারা বেগম (৪২), শামীমা আক্তার চৌধুরী (৪৭), মোস্তফা মো. ইমরান (৩৮), মনসুরুল আনোয়ার (৫৮), জয়সেন বড়ুয়া (৫০), এম এ সেলিম (৫৫), আবদুস সালাম (৬২), ছোটন দত্ত (৪৫), আবুল কাশেম (৫০), মোক্তার আহাম্মদ লেদু (৪৮), ইলিয়াছ, আবু সৈয়দ, কাজী মহিউদ্দিন (৫০) ও মো. ইয়াকুব (৫০)।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিতে নিউমার্কেট এলাকায় যান মামলার বাদি জাহাঙ্গীর আলম দস্তগীর। ওইদিন দুপুরে কোতোয়ালী থানার পশ্চিমে বাংলাদেশ ব্যাংকের সামনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নির্দেশে অন্য আসামিরা দস্তগীরকে গুলি করেন এবং লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

 

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়দুল হক জানান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরীসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত আরও পাঁচ থেকে ছয়জনকে জনকে আসামি করা হয়েছে।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!