; ;
facebook Youtube google+ twitter
×

এক ট্রলারে ধরা পড়ল ৫০ লাখ টাকার ইলিশ!

12:51 pm, August 27, 2023
Spread the love

৬৫ দিনের নিষেধাজ্ঞা ও বৈরি আবহাওয়া শেষে সমুদ্রে মাছ ধরতে গিয়ে ৫ দিনে ১৭০ মণ ইলিশ ধরেছেন এফবি রিভারমেট নামে একটি মাছ ধরার ট্রলারের জেলেরা। মাত্র ৫ দিনে বিপুল পরিমাণ মাছ ধরা পড়ায় বোটের মালিক, সারেংসহ জেলেরা মহাখুশি।

শনিবার (২৬ আগস্ট) রাতে পটুয়াখালীর মহিপুর মৎস্য মার্কেটে মিথুন এন্টারপ্রাইজ নামক মাছের আড়তে মাছগুলো ৫১ লাখ ৬০ হাজার টাকায় নিলামে বিক্রি হয়েছে।

জেলেদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ২৩ জুলাই গভীর সমুদ্রে মাছ ধরার ওপর ৬৫ দিনের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়েছে। এরপর অনেকদিন নিম্নচাপ এবং বৈরি আবহাওয়া শেষে শত শত ট্রলার নিয়ে উপকূলীয় বিভিন্ন জেলার হাজার হাজার জেলে গভীর সমুদ্রে মাছ ধরার জন্য পাড়ি জমান। এরমধ্যে অধিকাংশ ট্রলার আশানুরূপ মাছ নিয়ে বিভিন্ন ঘাটে ফিরে আসছে।

মাছ ব্যবসায়ীরা বলেন, শনিবার বিকালে গভীর সমুদ্র থেকে ট্রলারভর্তি ইলিশ মাছ নিয়ে মহিপুর মৎস্য আড়তে ফেরেন কুমিল্লার আবুল খায়ের মাঝির এফবি রিভার নামের একটি ট্রলার। ট্রলার থেকে মাছ নামানো হয় স্থানীয় মিথুন এন্টারপ্রাইজ নামের একটি মাছের আড়তে। ট্রলার থেকে শ্রমিকরা একে একে ঝুড়িভর্তি ইলিশ মাছ এনে আড়তের পাকা ফ্লোরে ফেলেন। একপর্যায়ে ছোট-বড় ইলিশ মাছের বিশাল স্তূপে পরিণত হয় মিথুন এন্টারপ্রাইজের সামনের খালি জায়গা।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্তূপে মাছ ফেলার পাশাপাশি চলে নিলামের ডাক। প্রায় ৩০ মিনিট ধরে চলে নিলামের ডাক। নিলামের পর স্তূপের মাছ মেপে ১৭০ মণ ইলিশ মাছ পাওয়া যায়। যার মূল্য দাঁড়ায় ৫১ লাখ ৬০ হাজার টাকা।

ট্রলারের মাঝি আবুল বলেন, একসঙ্গে এত মাছ ধরা পড়ায় এবং মোকামে মাছের ভালো দাম পাওয়ায় বেশ খুশি লাগছে। বেশি মাছ ধরা পড়ায় অন্য জেলেরাও গভীর সমুদ্রে গিয়ে মাছ ধরতে উৎসাহিত হবেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সমুদ্রে নিষেধাজ্ঞার সুফল পাচ্ছে জেলেরা। এবার জেলেদের জালে প্রচুর পরিমাণে রূপালি ইলিশ ধরা পরবে এমনটা আশা করা যাচ্ছে।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা