সকাল ৭:৩৩ ; রবিবার ; ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

গৌরনদীতে আ.লীগ নেতা গ্রেপ্তার

২:৫৩ পূর্বাহ্ণ, মে ১০, ২০২৫
Spread the love

বরিশালের গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম মল্লিক খোকন (খোকন মল্লিক) ‘অপারেশন ডেভিল হান্ট’ নামক পুলিশের বিশেষ অভিযানের আওতায় গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাত ৩টার দিকে নলচিড়া ইউনিয়নের কালনা গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করে গৌরনদী থানা পুলিশ। গ্রেফতারকৃত খোকন মল্লিক মৃত শামসুল হক মল্লিকের পুত্র।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া জানান, ১৮৬০ সালের পেনাল কোড অনুযায়ী দায়েরকৃত একটি মামলায় (মামলা নম্বর-১৫) খোকন মল্লিককে গ্রেফতার করা হয়েছে। পরে শুক্রবার (৯ মে) তাকে বরিশাল আদালতে হাজির করা হয়।

ওসি ইউনুস আরও বলেন, বিগত সরকারের আমলে খোকন মল্লিকের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের একাধিক অভিযোগ পাওয়া যায়। তার প্রভাবে অনেক ভুক্তভোগী মুখ খুলতে সাহস পাননি। তবে বর্তমান সরকার এবং পুলিশ প্রশাসন আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোর অবস্থানে রয়েছে। কারও রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব-প্রতিপত্তির বলয় আইনের ঊর্ধ্বে নয়—এমন বার্তা দিতেই এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।

 

খোকনের গ্রেফতারের খবরে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত উপজেলা আওয়ামী লীগ কিংবা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

 

স্থানীয় একাধিক সূত্রের দাবি, মাসুম মল্লিক খোকন দীর্ঘদিন ধরে এলাকায় দলীয় পরিচয়ের আড়ালে নিজের প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছিলেন। তার বিরুদ্ধে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ থাকলেও তা প্রকাশ করতে সাহস পেত না অনেকেই।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা