; ;
facebook Youtube google+ twitter
×

সাহসী সাংবাদিক মুজিব ফয়সালের শুভ জন্মদিন আজ

3:29 pm, November 21, 2026
Spread the love

ফর্মাল নিউজ ডেক্স। বরিশালের বহু মানুষের প্রিয়জন, উদীয়মান তরুণ সাংবাদিক নেতা এস এ টিভির বরিশাল ব্যুরো প্রধান এবং বিভাগীয় দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুজিব ফয়সালের জন্মদিন আজ।

১৯৯২ সালের ২১ নভেম্বর ঝালকাঠীর নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।

সাংবাদিকতা পেশায় তার যাত্রা শুরু দৈনিক বাংলার বন পত্রিকার নলছিটি উপজেলা প্রতিনিধি হিসেবে। পরবর্তীতে দৈনিক কলমের কণ্ঠ পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে নতুন পথচলা শুরু করেন। বর্তমানে তিনি বরিশাল প্রকাশক ও সম্পাদক পরিষদের সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল সাংবাদিক ক্লাবের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সাংবাদিকতার পাশাপাশি শিক্ষাজীবনেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন মুজিব ফয়সাল। ২০০৭ সালে এসএসসি, ২০০৯ সালে এইচএসসি, ২০১৫ সালে স্নাতক এবং ২০১৯ সালে বরিশাল ল’ কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

সাংবাদিকতায় আসার কারণ সম্পর্কে তিনি জানান, ছোটবেলা থেকেই এমন একটি পেশায় যুক্ত হওয়ার স্বপ্ন দেখতেন, যেখানে নিজের সাফল্যের পাশাপাশি নির্যাতিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যায়। ভবিষ্যতেও মূলধারার সৎ ও নৈতিক সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখতে চান তিনি।

সাংবাদিকতার বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরো বলেন, অপসাংবাদিকতা ও নামধারী হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। কিছু অসাধু ব্যক্তির অপকর্মে প্রকৃত ও পেশাদার সাংবাদিকদের সম্মান-মর্যাদা ক্ষুণ্ন হচ্ছে। সাংবাদিকতার পরিচয়ে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সবশেষে,জন্মদিনে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন এই সাহসী সাংবাদিক মুজিব ফয়সাল।

বরিশাল বিভাগ, শিরোনাম, সারাদেশ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  সাহসী সাংবাদিক মুজিব ফয়সালের শুভ জন্মদিন আজ   পুনর্বহালের গুঞ্জন নাকচ, বহাল বিতর্কিত কমিটি   শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়