; ;
facebook Youtube google+ twitter
×

ওয়ার্ড থেকে সরাসরি মহানগর সভাপতি রিয়াজ, প্রতিবাদ করায় পদ গেল রুবেলের!ক্ষুব্ধ তৃণমূল

4:41 pm, November 21, 2026
Spread the love

এম. জাহিদ।।  বরিশাল মহানগর যুবদলের রাজনীতিতে নতুন বিতর্ক ও তোলপাড় শুরু হয়েছে। ২৪ নম্বর ওয়ার্ডের বিতর্কিত নেতা রিয়াজুল ইসলাম রিয়াজকে সরাসরি মহানগর যুবদলের সভাপতি ঘোষণা করার পর, এর প্রতিবাদ জানানোয় তাৎক্ষণিকভাবে পদ হারাতে হয়েছে সংগঠনের ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম রুবেলকে। দলের দুর্দিনে রাজপথে সক্রিয় ও জনপ্রিয় একজন নেতাকে এভাবে কোণঠাসা করায় তৃণমূল নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে।

​

গত ১৬ নভেম্বর জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বরিশাল মহানগর যুবদলের ৭ সদস্যের একটি আংশিক কমিটি অনুমোদন করে। এতে সভাপতি হিসেবে রিয়াজুল ইসলাম রিয়াজের নাম ঘোষণা করা হয়। ঘোষণার পরপরই দলের ত্যাগী ও রাজপথের পরীক্ষিত সৈনিক হিসেবে পরিচিত অহিদুল ইসলাম রুবেল এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফেইসবুকে একটা স্টাটাস এর  প্রতিবাদ জানান। তার অভিযোগ ছিল, একজন বিতর্কিত ও ওয়ার্ড পর্যায়ের নেতাকে সরাসরি মহানগর যুবদলের মতো গুরুত্বপূর্ণ পদে বসানো দলের গঠনতন্ত্র ও সুস্থ রাজনীতির পরিপন্থী।

​

রিয়াজের বিরুদ্ধে কথা বলা এবং কমিটি গঠনের প্রতিবাদ জানানোর বিষয়টি কেন্দ্রীয় ও মহানগর যুবদলের শীর্ষ নেতৃত্ব ভালোভাবে নেয়নি। রুবেলের প্রতিবাদের কয়েক ঘণ্টার মধ্যেই কেন্দ্রীয় দপ্তর থেকে একটি ‘সংশোধিত’ প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়। ওই বিজ্ঞপ্তিতে অহিদুল ইসলাম রুবেলকে ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং তার স্থলে নতুন একজনকে ওই পদে দায়িত্ব দেওয়া হয়।

​

এই ঘটনায় বরিশাল যুবদলের নেতাকর্মীদের মধ্যে চরম প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বরিশাল মহানগর ও জেলার একাধিক জ্যেষ্ঠ নেতা ও কর্মী বলেন, “রুবেল বিগত বছরগুলোতে বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার নামে অসংখ্য রাজনৈতিক মামলা রয়েছে। দলের দুঃসময়ে যারা মাঠে ছিলেন, তাদের মূল্যায়ন না করে অর্থের বিনিময়ে বা লবিং করে বিতর্কিতদের পদ দেওয়া হচ্ছে। আর সত্য কথা বলার কারণে যদি পদ হারাতে হয়, তবে দলের ভেতর গণতন্ত্রের চর্চা কোথায়?

 

পদ হারানো অহিদুল ইসলাম রুবেল তার ঘনিষ্ঠ মহলে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, “দলের জন্য জীবন বাজি রেখে রাজনীতি করার পরও যদি অন্যায়ের প্রতিবাদ করা যায় না, তাহলে কিসের জন্য এই রাজনীতি? কেন আমি খাঁচায় বন্দি? কারন আমি কথা বলি! আমার অপরাধ শুধু একটাই, আমি দলের ভালো চেয়েছি এবং সত্য কথা বলেছি। কিন্তু স্বৈরাচারী কায়দায় আমার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে।

​

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের অভ্যন্তরীণ এই ধরনের দ্রুত ও কঠোর সিদ্ধান্ত সংগঠনের চেইন অব কমান্ডের জন্য ক্ষতিকর। এটি তৃণমূলের কর্মীদের মনোবল ভেঙে দেয় এবং দলের ভেতর প্রতিবাদের জায়গা সংকুচিত করে ফেলে।

​এই বিতর্কিত কমিটি গঠন ও প্রতিবাদকারী জনপ্রিয় নেতাকে বহিষ্কারের ঘটনা বরিশাল বিএনপির রাজনীতিতে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  সাহসী সাংবাদিক মুজিব ফয়সালের শুভ জন্মদিন আজ   পুনর্বহালের গুঞ্জন নাকচ, বহাল বিতর্কিত কমিটি   শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়