সকাল ১০:০৮ ; মঙ্গলবার ; ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ছাত্রলীগ নেতার চাঁদাবাজি থেকে রক্ষা পেতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

৫:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৩
Spread the love

বরগুনার তালতলীতে ছাত্রলীগ নেতা রাহাত মিনহাজ ও তার সহযোগী প্রিন্সের হয়রানি ও চাঁদাবাজি থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন ব্রডব্যান্ড ব্যবসায়ী জাহিদুল হক সোহাগ।

মঙ্গলবার দুপুরে তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

ভুক্তভোগী ব্যবসায়ী জাহিদুল হক সোহাগ লিখিত বক্তব্যে বলেন, ‘আমি ১০ লাখ টাকা ঋণ নিয়ে তালতলী শহরে ব্রডব্যান্ড নেটওয়ার্ক নামে একটি (আইএসপি) সরকার কর্তৃক অনুমোদিত ব্যবসা স্থাপন করি। এর কিছুদিন পর থেকে তালতলী উপজেলা ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত মিনহাজ ও তার সহযোগী প্রিন্স আমার কাছ থেকে বিভিন্ন সময়ে চাঁদা আদায় করে আসছেন। রাহাত মিনহাজ দীর্ঘদিন ধরে তালতলী বাজারে ছালাম ডুবুরির ঘরে ভাড়া থেকে আসছেন। সেই ঘরের ভাড়া টাকা আমার কাছ থেকে প্রতি মাসে ১০ তারিখে নিয়ে যেতেন এবং প্রতিদিন তার মোটরসাইকেলের তেল কেনার ও নাস্তা খাওয়া বাবদ ১০০ থেকে ২০০ টাকা করে নিত। এ সময় বলতো আপনি যে ব্যবসা করেন এই আমলে তার জন্য দিতে হবে এবং বিভিন্ন প্রকার কটের হাত থেকে বাঁচতে হলে যতদিন এই ব্যবসা চলবে ততদিন এরকমভাবে টাকা দিতে হবে। এছাড়াও বিভিন্ন সময়ে বলত এসপি ও ওসিসহ প্রশাসনের কর্মকর্তাদের কাছে যাব; কিছু বারমিজ পিঠা নিয়ে যেতে হবে দুই হাজার টাকা দেন। এভাবেই গত দুই বছর আমার কাছ থেকে চাঁদা আদায় করে আসছে।’

তিনি আরও বলেন, ‘গত আগস্ট মাসে রাহাত এসে বলে টাকা দেন ঘর ভাড়া দিমু। তখন টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তিনি আমার ওপর ক্ষুদ্ধ হন এবং বলেন তোকে দেখে নেব। এর কিছুদিন পরে আমার ছোট ভাই রাছেলকে ডেকে নিয়ে তার ভাড়া বাসায় আটকিয়ে রাহাত ও প্রিন্স তাকে মারধর করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন যাতে আমি এর সুষ্ঠু বিচার পাইতে পারি তার সুদৃষ্টি কামনা করছি।’

সোমবার বরগুনা দ্রুতবিচার ট্রাইব্যুনালে রাহাত মিনহাজ ও প্রিন্সের বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন সোহাগ। শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানান তিনি।

ছাত্রলীগ নেতা রাহাত মিনহাজ চাঁদাবাজির কথা অস্বীকার করে বলেন, আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলন করা হয়েছে।

তালতলী থানার ওসি মো. শহিদুল ইসলাম খান বলেন, বিষয়টি আমি শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!