সকাল ৬:১৪ ; সোমবার ; ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ঢাকা-ভোলা রুটে চালু হলো যানবাহনসহ যাত্রীবাহী ‘রো রো’ ফেরি

১:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৩
Spread the love

অনলাইন ডেস্ক ::: দেশে প্রথমবারের মতো ঢাকা-ভোলা নৌরুটে চালু হলো যানবাহনসহ যাত্রীবাহী রো রো ফেরি সার্ভিস ‘কার্নিভাল ক্রুজ’।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় ঢাকার কেরানীগঞ্জ হাসনাবাদ ঘাট থেকে দ্বীপ জেলা ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে। দ্রুতগতিতে ফেরিটি দুপুর ২টায় ভোলার ইলিশাঘাটে এসে পৌঁছায়।

এর আগে গত ৭ সেপ্টেম্বর ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদে এই ফেরিযাত্রার উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

জাহাজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ফেরির দৈর্ঘ্য ২০০ ফুট। ফেরিতে ৩৩০ জনের আসন ক্ষমতা রয়েছে। এর মধ্যে কেবিন ৬০টি ও চেয়ার ১০০টি। এছাড়া ৩৫টি গাড়ির ধারণক্ষমতা রয়েছে। ফেরিটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ১০ কোটি টাকা।

কার্নিভাল ক্রুজ লাইনের পরিচালক মাসুম খান বলেন, যানবাহনসহ যাত্রীবাহী রো রো ফেরিটি ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে প্রতিদিন সকাল ৮টায় ভোলায় ছেড়ে যাবে। ভোলার ইলিশা ঘাটে দুপুর ২টায় পৌঁছাবে। ইলিশা থেকে রাত ৯টায় ঢাকার উদ্দেশ্য ছেড়ে যাবে।

তিনি আরও বলেন, ফেরিতে যেকোনো নৌ দুর্ঘটনা রোধে আধুনিক পর্যবেক্ষণ ব্যবস্থা ও উচ্চক্ষমতাসম্পন্ন ইঞ্জিন রয়েছে। তাছাড়া অগ্নিনির্বাপণে উন্নত ব্যবস্থার সংযোজন করা হয়েছে। পাশাপাশি দক্ষ চালক ও যাত্রী সেবায় প্রশিক্ষিত কর্মী রয়েছেন।

কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ভাড়া

প্রতি মোটরসাইকেল ১ হাজার টাকা, সঙ্গে দুজন যাত্রী ফ্রি যেতে পারবেন। আর প্রাইভেটকার পাঁচ হাজার টাকা, সঙ্গে পাঁচজন যাত্রী যেতে পারবেন। মিনিবাস ১০ হাজার ও বড় বাস ১৫ হাজার টাকা, সঙ্গে নির্দিষ্ট সংখ্যক যাত্রী ফ্রিতে যেতে পারবেন। আর বেশি যাত্রী নিলে গুনতে হবে অতিরিক্ত ভাড়া।

এছাড়া ফেরিটিতে যাত্রী যাওয়ার জন্য চেয়ার ভাড়া ৫০০ এবং ডেক ভাড়া ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সাধারণ কেবিন ভাড়া তিন হাজার এবং ভিআইপি কেবিন ভাড়া পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

ইলিশা ফাঁড়ির অফিসার ইনচার্জ এসআই গোলাম মোস্তফা বলেন, এটি ভোলাবাসীর জন্য অনেক খুশির সংবাদ। কার্নিভাল ক্রুজ জাহাজের কারণে ভোলাবাসীর যোগাযোগ ব্যবস্থা একধাপ এগিয়ে গেল।

দ্বীপ জেলা ভোলাবাসীর জন্য এটি একটি ঐতিহাসিক যোগাযোগ ব্যবস্থা। জাহাজটিকে এক নজর দেখতে বিভিন্ন জায়গা থেকে মানুষ ছুটে এসেছে ইলিশা ঘাটে। জাহাজটি এ রুটে টিকে থাকতে পারবে বলে আশা করেন ভোলাবাসী।

অনলাইন ডেস্ক, জাতীয়, বরিশাল বিভাগ, ভোলা, ভ্রমণ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!