সন্ধ্যা ৬:১০ ; সোমবার ; ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশাল পাবলিক লাইব্রেরী চালুর দাবীতে নাগরিক সমাজের স্মারকলিপি

৪:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৩
Spread the love

ঐতিহ্যবাহী বরিশাল পাবলিক লাইব্রেরী চালুর দাবীতে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) জেলা প্রশাসক শহিদুল ইসলামের কাছে স্মরকলিপি দিয়েছেন সচেতন নাগরিক সমাজ। এসময় তারা লাইব্রেরীটি দ্রুত চালুর লক্ষ্যে এর অংশবিশেষ জাহানারা হল খুলে দেয়ার দাবী জানান।

স্মারকলিপিতে নাগরিক সমাজের নেতৃবৃন্দ উল্লেখ করেন, পাবলিক লাইব্রেরীটি পুনরায় চালুর অংশ হিসেবে সেখানকার জাহানারা হলটি খুলে দেয়া দরকার। আগামী বছর ২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক ভাষা দিবসে লাইব্রেরীটি পুর্নাঙ্গ রুপে চালুর আহবানও জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন বরিশাল পাবলিক লাইব্রেরীর সদস্য মুকুন্দ লাল দেবনাথ, কবি জামাল আজাদ, জাপা নেতা আক্তার রহমান সপ্রু, এ্যাড: শাহিদা তালুকদার, সোহেল আকন নবাব, সিকদার হারুন মাহবুব, গোলাম মোহাম্মদ চৌধুরী বেলাল, স্বপন কুমার ব্যাপারী, বেলাল আহমেদ শান্ত প্রমূখ।

প্রসঙ্গত, ১৮৫৪ সালে নগরীর বিবির পুকুরের উত্তর পাড়ে নিজস্ব সম্পত্তিতে বরিশাল পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠিত হয়। লাইব্রেরীর নামে এখনও ১৪.৬৮ শতাংশ নিজস্ব সম্পত্তি রয়েছে। কিন্তু ১৯৮৫ সালে লাইব্রেরীটি বান্দরোডে স্থানাস্তর করলে সেখানে আর পাঠক না যাওয়ায় লাইব্রেরীর প্রায় ৩০ হাজার বই সংরক্ষনের অভাবে নস্ট হয়ে যাচ্ছে।

 

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা