ভোর ৫:১২ ; রবিবার ; ২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে দ্বিতীয় দিনের মতো শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি

৭:২৬ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩
Spread the love

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে বরিশাল বিভাগের ১৭ সরকারি কলেজে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডাররা দ্বিতীয়দিনের মত সর্বাত্মক কর্মবিরতি পালন করেছে। মঙ্গলবারের মত বুধবারও (১১ অক্টোবর) শিক্ষকরা ক্লাশ ও পরীক্ষাসহ সব একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে এই কর্মসূচি পালন করেছে। ফলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে ব্যর্থ হয়ে ফিরে গেছেন। মঙ্গলবার শুরু হওয়া এই কর্মবিরতি বৃহস্পতিবার শেষ হবে।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা কমিটির সভাপতি ও বিএম কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. এএস কাইউম উদ্দিন আহমেদ জানান, দাবি আদায়ে বিএম কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে সরকার তাদের দাবিগুলো মেনে নেবে বলে আশা করছি। এরপরও দাবি আদায় না হলে কেন্দ্রীয় কমিটির সঙ্গে পরামর্শ করে আগামীতে কঠোর কর্মসূচি দেবেন তারা।

সরকারি বরিশাল কলেজে অনুষ্ঠিত এই কর্মবিরতিতে অংশ নেন, কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অলকা রাণী সরকার, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর লতিফা আখতার, সহকারী অধ্যাপক আব্দুস সামাদ, শিক্ষক পরিষদ সম্পাদক মোশারেফ হোসেন প্রমুখ।প্রসঙ্গতঃ আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ সুপার নিউমারারি পদে পদোন্নতিসহ অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ অর্জিত ছুটি প্রদান, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদফতর ও মাদরাসা অধিদফতরের নিয়োগ বিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজন করে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়ে এই কর্মবিরতি চলছে।

হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!