সন্ধ্যা ৬:২৫ ; সোমবার ; ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

কাজিরহাটে নির্বাচনী প্রস্তুতি সভা করল জামায়াত

৩:৪২ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫
Spread the love

নিজস্ব প্রতিবেদক।।  বরিশাল জেলা জামায়াতের আমীর ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার বলেছেন “জামায়াতে ইসলামী এখন নির্যাতিত-নিপীড়িত, মজলুম ও বঞ্চিত মানুষের মুক্তির আশা-আকাঙ্ক্ষার প্রতীক। আগামী নির্বাচন হবে দাঁড়িপাল্লা মার্কার বিজয়ের নির্বাচন, আল্লাহর সাহায্য ও মানুষের ভালোবাসা পেলে বিজয় অবশ্যই আমাদের হবে ইনশাআল্লাহ। তাই বাতিলের রক্তচক্ষুকে ভয় না করে আমাদের আর্থিক, মানসিক ও দৈহিক কুরবানীর মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের লক্ষ্যে এগিয়ে যেতে হবে।

তিনি শুক্রবার (৪ জুলাই) বিকাল ৩ টায় কাজীরহাট থানা জামায়াত কার্যালয়ে নির্বাচনী প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতের প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন কাজীরহাট থানা জামায়াতের আমীর মাওলানা আবুল হোসেন এবং পরিচালনা করেন থানা সেক্রেটারি কাজী লুৎফর রহমান।

সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বরিশাল-৪ আসনে জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও কাজীরহাট থানা তত্ত্বাবধায়ক এ্যাডভোকেট মোঃ আজম খাঁন এবং জেলা জামায়াতের প্রচার-মিডিয়া টিম সদস্য মুজাহিদুল ইসলাম ইউসুফ।
সভায় থানা ও ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আগামী দিনে কর্মপরিকল্পনা গ্রহণ, জনসম্পৃক্ততা এবং প্রচার-প্রচারণা কার্যক্রম জোরদার করার বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!