রাত ৩:৫৯ ; শুক্রবার ; ২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

৩০০ কোটির দেনা মাথায় নিয়ে মেয়রের চেয়ারে বসলেন খোকন সেরনিয়াবাত

৫:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৩
Spread the love

স্টাফ রিপোর্টার : বরিশাল সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত তার দায়িত্বভার বুঝে নিয়েছেন। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে নগর ভবনে তিনি মেয়রের দায়িত্ব বুঝে নেন।

নিজের অভিষেক অনুষ্ঠানে খোকন সেরনিয়াবাত বলেন, বরিশাল সিটি করপোরেশন ৩০০ কোটি টাকার দেনায় আছে। আর করপোরেশনের ফান্ডে আছে মাত্র ১২ কোটি টাকা। এ অবস্থায় বরিশাল সিটি করপোরেশনের দায়িত্ব নিয়েছি। তবে আপনাদের সবার সহযোগিতা পেলে এ দায় কাটিয়ে ওঠা সম্ভব।

তিনি আরও বলেন, বরিশাল সিটি করপোরেশন হবে একটি হয়রানিমুক্ত সেবামূলক প্রতিষ্ঠান। গত ১০ বছরে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এলাকায় অবকাঠামোগত কোনো উন্নয়ন হয়নি। এছাড়া করপোরেশনের প্রশাসনিক ব্যবস্থা নেই বললেই চলে। নেই করপোরেশনে সচিব, সিও, ম্যাজিস্ট্রেট। এসব নতুন করে পুনর্গঠন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নগরবাসীর সহযোগিতায় এসব পুনর্গঠন করা হবে।

নতুন এ মেয়র বলেন, এখানে দায়িত্বশীল নেতৃত্বের অভাব ছিল, যার ফলে বরিশাল অগ্রসর হতে পারেনি। তাই বরিশালকে নতুনভাবে গড়ে তুলতে হবে। বরিশালবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বরাদ্দ দিয়েছে তা দিয়েই নগরীর জলাবদ্ধতা, সড়ক সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে। বরিশালকে একটি শিল্পবান্ধব নগরী হিসেবে গড়ে তোলাই হবে আমার অঙ্গীকার।

মেয়র বলেন, বরিশালবাসীর পক্ষ থেকে আমার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জানাই। এরই মধ্যে ৭৯৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। এর মাধ্যমে উন্নয়নের পথচলা শুরু হলো। দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত সিটি করপোরেশনের উন্নয়ন করতেই আমি এসেছি। বরিশালবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বরাদ্দ দিয়েছেন তা দিয়েই নগরীর জলাবদ্ধতা, সড়ক সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হবে।

অভিষেক অনুষ্ঠানে বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলীর সভাপতিত্বে বক্তব্য দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য শাহে আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নারী আসনের সংরক্ষিত সংসদ সদস্য বেগম সৈয়দা রুবিনা আক্তার, মেট্রোপলিটন পুলিশ মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

এদিকে নবনির্বাচিত মেয়রের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে অংশ নেন। পরে অভিষেক অনুষ্ঠান শেষে নগর ভবনে গিয়ে মেয়র তার রুমে বসে দায়িত্বভার নেন।

বরিশাল, বরিশাল বিভাগ, রাজনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!