; ;
facebook Youtube google+ twitter
×

যাত্রী সংকটে বরগুনা-ঢাকা লঞ্চ সার্ভিস বন্ধ ঘোষণা

2:27 pm, August 22, 2023
Spread the love

বরগুনা প্রতিনিধি : যাত্রী সংকটের কারণে ক্রমাগত লোকসানের মুখে বরগুনা-ঢাকা নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এতদিন চলাচল করা একমাত্র লঞ্চ এমকে শিপিং লাইনস তাদের সেবা বন্ধ করে দিয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) থেকে ঢাকা-বরগুনা রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এদিকে অনির্দিষ্টকালের জন্য লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করায় এ রুটে চলাচলরত যাত্রীদের দুর্ভোগ বাড়বে বলে জানান স্থানীয়রা। এই রুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বদলে গেছে এই ঘাটের চিত্র। নীরব নিস্তব্ধ হয়ে গেছে ঘাট এলাকা। তাছাড়া ব্যবসায়ীদের পণ্য পরিবহনে খরচ বাড়ায় স্থানীয় বাজারে পণ্যের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ঘাটে আসা আব্দুল মোমেন মিয়া নামে এক যাত্রী বলেন, হঠাৎ করেই লঞ্চ কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেওয়ায় আমরা দুর্ভোগে পড়েছি। অসুস্থ মাকে চিকিৎসার জন্য ঢাকায় নিতে ভোগান্তিতে পড়েছি। লঞ্চে করে নিয়ে যেতে চেয়েছিলাম। এখন সড়কপথে যেতে আমার খুবই কষ্ট হবে।

এমকে শিপিং লাইনসের বরগুনা নৌ বন্দরের ব্যবস্থাপক মো. এনায়েত হোসেন বলেন, যাত্রী সংকটের কারণে আজ মঙ্গলবার (২২ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-বরগুনা নৌপথে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।

এনায়েত হোসেন বলেন, প্রথমে ঢাকা-বরগুনা নৌপথে প্রতিদিন দুটি লঞ্চ চলাচল করত। যাত্রী সংকটের কারণে আমরা একটি লঞ্চ চালানোর সিদ্ধান্ত নিই। কিন্তু এখন আর সেটিও চালানো সম্ভব হচ্ছে না। কারণ কোম্পানি কতদিন লোকসান গুনবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় দিনের পর দিন আমরা লোকসান গুনেছি। কিন্তু এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই নিরুপায় হয়ে লাগাতার লোকসান এড়ানোর জন্যই কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।

এ বিষয়ে বরগুনা বাজারের গার্মেন্টস ব্যবসায়ী মাহাতাব, এয়াকুব আলী ও রিপন বলেন, লঞ্চ বন্ধ হয়ে যাওয়ায় আমাদের বিকল্প পদ্ধতিতে পণ্য পরিবহন করতে হবে। এতে পরিবহন ব্যয় বেড়ে যাবে। তাই পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে।

ইলেকট্রিক ব্যবসায়ী হাওলাদার ট্রেডার্সের মালিক মিজানুর বলেন, শতাধিক ব্যবসায়ী প্রতিদিন ঢাকা থেকে এই রুটে মালামাল আনেন। তারাও বিপাকে পড়েছেন।

বরগুনা পৌর এলাকার বাসিন্দা বেসরকারি চাকরিজীবী মালেক মুন্সী বলেন, বরগুনা থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা যেতে হয়। বাসে যাতায়াত করতে পারি না বমি হয়। আমি সব সময় লঞ্চে ঢাকা-বরগুনা যাতায়াত করতাম। এখন ভোগান্তিতে পড়েছি।

এমকে শিপিং লাইনসের মালিক মাসুম খান বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ার পর আমাদের এ নৌপথ চ্যালেঞ্জে পড়ে যায়। টিকে থাকার অনেক চেষ্টা করেছি। কিন্তু লোকসান এত বেশি, সেবা বন্ধ করা ছাড়া আর কোনো পথ নেই। তবে যাত্রী হলে আমরা আবার লঞ্চ চালু করব। ‘

এ বিষয়ে বরগুনা জেলা যাত্রী কল্যাণ সমিতির সভাপতি সাংবাদিক সঞ্জীব দাস বলেন, লঞ্চ বন্ধ হয়ে যাওয়ার ঘোষণায় আমাদের অনেক খারাপ লেগেছে। বিষয়টি নিয়ে আমরা লঞ্চ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসব।

বরিশাল বিভাগ, সারাদেশ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা