বিকাল ৪:১৭ ; বুধবার ; ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে সিগারেট কিনে না দেয়ায় কলেজছাত্রকে কুপিয়ে জখম

৭:৪৯ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৪
Spread the love

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীতে জুনিয়র সিনিয়র নিয়ে দ্বন্দ্বে এইচএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। রবিবার রাত ১০টার দিকে নগরীর শশী মিষ্টান্ন ভাণ্ডার এলাকায় এ ঘটনা ঘটে।

গুরুতর আহত কলেজছাত্র হলো ইমাম হোসেন মইন ওরফে মাহী। সে নগরীর বগুড়া রোড বাংলাদেশ ব্যাংকের পেছনের গলির বাসিন্দা মৃত আহসান হাবীবের ছেলে। নগরীর সরকারী সৈয়দ হাতেম আলী কলেজ থেকে এ বছর তার এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা রয়েছে।

মাহী বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জুর শ্যালক। তিনি জানান, মাহী বন্ধুদের নিয়ে শশী মিষ্টান্ন ভাণ্ডারের পাশে দোকানে আড্ডা দিচ্ছিলো। এ সময় তার জুনিয়র সাইভি এসে সিগারেট কিনে দিতে বলে। এতে মাহী রাগ করে সাইভিকে সরিয়ে দেয়। সেখান থেকে সাইভি চলে যাওয়ার কিছুক্ষণ পরে আবারও এসে মাহীকে ডেকে পাশের একটি গলিতে নেয়। সেখানে আগে থেকে সাকিব ও রাফাতসহ সাইভি মাহীকে চাপাতি দিয়ে কোপানো শুরু করে।

মঞ্জু জানান, মাহীর ডাক-চিৎকারে বন্ধুরা এসে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

মাহীর ঘাড়ে, গলায় ও মাথায় তিন স্থানে ধারালো অস্ত্রের জখম রয়েছে জানিয়ে মঞ্জু বলেন, চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করছে। তা ঘাড়ের ওপ জখম গুরুতর। তাকে ঢাকায় নেওয়া হবে।

এ ঘটনায় মামলা করা হবে বলেও জানিয়েছেন মঞ্জু।

কোতয়ালী মডেল থানার ওসি আরিচুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। কারা জড়িত ছিলো তাদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!