সন্ধ্যা ৭:২৯ ; সোমবার ; ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত

৯:২৮ অপরাহ্ণ, মে ২৯, ২০২৪
Spread the love

বরিশালে নানান আয়োজনের মধ্য দিয়ে বরিশালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালন করা হয়েছে। দিসবটি পালন উপলক্ষে সকালে বঙ্গবন্ধু উদ্যান থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। ‌র‍্যালিতে নেতৃত্ব দেন উপ-মহা পুলিশ পরিদর্শক জামিল হাসান। র‍্যালি শেষে শিল্পকলা একাডেমি সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রেঞ্জ ডিআইজি জামিল হাসান।তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি সশস্ত্র বাহিনী কাজ করছে। তাঁরা বাঙালি জাতির গৌরব সমুজ্জ্বল রাখতে সক্ষম হয়েছেন। তাঁরা বিশ্ব শান্তি পুনরুদ্ধারে কাজ করছেন।

বিশ্বের ৪০টি দেশে ৬৩টি মিশনে বাংলাদেশি সশস্ত্র বাহিনীরা পেশাদারিত্বের সাথে কাজ করেছেন। এখনও ১৩টি দেশে বাংলাদেশের সশস্ত্র বাহিনী দক্ষতার সাথে দায়িত্ব পালন করে দেশের প্রতিনিধিত্ব করছে। তাঁরা বিভিন্ন মিশনে অংশগ্রহণ করে দেশের মর্যাদা বহুগুণে বাড়িয়ে দিয়েছেন।

আজ (২৯ই)মে বুধবার শান্তিরক্ষী দিবসের আলোচনা সভায় পুলিশ কমিশনার জিহাদুল কবির এর সভাপতিত্বে আলোচনা সভায় অংশ গ্রহন করে বক্তব্য রাখেন শেখ হাসিনা সেনানিবাসের লেফট্যানান্ট কর্ণেল আব্দুল্লাহ আল মামুন, পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক গৌতম বাড়ৈ, ইউনিসেফ বরিশালের প্রধান মোঃ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা ও সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির এবং আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল।

উল্লেখ্য ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়। আর ১৯৮৮ সালে ইরাক-ইরানে সামরিক পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাংলাদেশের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া শুরু।

এরপর ৩৫ বছরে বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বাস্তবায়নের এক গর্বিত অংশীদারে পরিণত হয়েছে। ২০২০ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চসংখ্যক শান্তিরক্ষী পাঠানো ১২৫টি দেশের মধ্যে ছিল শীর্ষ অবস্থানে। এর আগেও কখনো প্রধম, কখনো দ্বিতীয় অবস্থানে ছিল বাংলাদেশ।

বরিশাল, বরিশাল বিভাগ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ   বাবুগঞ্জে স্কুল শিক্ষিকা স্ত্রীর পরকীয়া প্রেমে বাঁধা দেয়াই কাল হলো সোলায়মানের!   শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন