বিকাল ৩:৫২ ; সোমবার ; ১৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বাউফলে যুবলীগ নেতার বাসায় মাংস আনতে গিয়ে দিনমজুর বিদ্যুৎস্পৃষ্ট

৮:২০ অপরাহ্ণ, জুন ১৮, ২০২৪
Spread the love

পটুয়াখালীর বাউফলে এক যুবলীগ নেতার বাসায় কোরবানির গোশত আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন এক দিনমজুর। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সোমবার (১৭ জুন) ঈদের দিন বিকেল ৪টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের বাজার রোডের একটি ভবনে এ ঘটনা ঘটেছে।আহত মান্নান খান ওরফে মনু (৩৫) ওই গ্রামের কালু খানের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর। যুবলীগ নেতার নাম রফিকুল হাসান সওদাগর। তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি।প্রত্যক্ষদর্শীরা জানান, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিজ বাসার নিচে এলাকার দুঃস্থদের মাঝে কোরবানির গোশত বিতরণের আয়োজন করেন ইউনিয়ন যুবলীগের সভাপতি রফিকুল হাসান সওদাগর। সেখানে অন্যান্যদের সঙ্গে দিনমজুর মান্নানও কোরবানির মাংস আনতে যান। এ সময় তিনি অজ্ঞাত কারণে ওই বিল্ডিং এর ছাদে যান। তখন ছাদ ঘেঁষে যাওয়া বিদ্যুতের তারে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত ব্যক্তির পড়ে যাওয়ার শব্দ শুনে স্থানীয়রা ছাদে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।এ


বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ভাস্কর পাল বাপ্পি বলেন, তার শরীরের অধিকাংশ স্থানে পুড়ে যাওয়ার চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়াও তার মাথায় স্পার্ক বার্নের আঘাত আছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাউফল থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল বিভাগ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ