; ;
facebook Youtube google+ twitter
×

উজিরপুরে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা ১ লক্ষ ৪০ হাজার টাকায় রফাদফা

8:29 pm, March 3, 2025
Spread the love

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার শোলকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনা ১ লক্ষ ৪০ হাজার টাকা রফাদফা করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।স্থানীয় মোড়লরা ধর্ষণের ঘটনা শালিশি মিমাংসার নামে কিশোরীর একাউন্টে ১ লক্ষ টাকা জমা দিয়ে বাকি ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সুত্রে জানা যায় উপজেলার পশ্চিম শোলক গ্রামের আবুল সরদারের ছেলে এক সন্তানের জনক লম্পট পলাশ সরদার(৩০) একই এলাকার হতদরিদ্র ১৪ বছর বয়সী বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে কিছু দিন পূর্বে পানের বরজে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে জনতার রোষানলে পড়ে ধর্ষক পলাশ। এরপর বিষয়টি এলাকায় চাউর হলে ঘটনা ধামাচাপা দেয়ার জন্য মরিয়া হয়ে ওঠে স্থানীয় একটি প্রভাবশালী মহল।

গত সপ্তাহে শালিশ বৈঠকে ধর্ষকের ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে ধর্ষিতার ডাচ বাংলা একাউন্টে ১ লক্ষ টাকা জমা হয়েছে এবং ৪০ হাজার টাকা শালিশগনরা হাতিয়ে নিয়ে ঘটনা ধামাচাপা দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কিশোরীর দাদা সত্যতা স্বীকার করেন এবং বাকী ৪০ হাজার টাকা ফেরত পাওয়ার দাবি জানান। অভিযুক্ত পলাশ সরদারকে বাড়িতে পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান বিষয়টি জানা নেই,তবে খতিয়ে দেখা হবে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক