রাত ৯:৪৭ ; মঙ্গলবার ; ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ছেলের ক্ষমা চাইতে হবে জানলে লাইসেন্স করতাম না

১২:০৪ পূর্বাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫
Spread the love

সম্প্রতি কুমিল্লার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ইস্যু করা একটি লাইসেন্সের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। লাইসেন্সটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা বিল্লাল হোসেনের নামে। এ নিয়ে তুমুল বিতর্ক ও সমালোচনার মাঝে বৃহস্পতিবার লাইসেন্সটি বাতিল করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। বিষয়টি নিয়ে যুগান্তরের সঙ্গে খোলামেলা কথা বলেছেন বিল্লাল হোসেন।

 

 

তিনি বলেন, ‘দেশবাসীর কাছে ছেলের ক্ষমা চাইতে হবে জানলে এ লাইসেন্স করতাম না। ছেলের এত বড় ক্ষতি হবে, ছেলে আমার জন্য সমালোচিত হবে সেটা জানলে বাবা হিসাবে এটা কখনোই করতাম না। বিষয়টা এতদূর গড়াবে, বুঝতে পারিনি। প্রধান শিক্ষক হয়ে ঠিকাদারি কাজ করা যাবে না-এমনটা আমার জানা ছিল না। তাছাড়া এটা যে করা ঠিক হবে না, স্থানীয় সরকার বিভাগের দায়িত্বরতরাও আমাকে বুঝিয়ে বলেননি।’

 

 

‘আপনার ছেলে বলেছেন, একজন ঠিকাদারের পরামর্শে লাইসেন্সটি করেছেন-তিনি কে?’ এর জবাবে বিল্লাল হোসেন বলেন, ‘অন্য কোনো ঠিকাদার নয়, এলাকার বেশ কয়েকজন বেকার যুবক একটি লাইসেন্স করার জন্য আমাকে অনুরোধ করে। আমি একটা লাইসেন্স করে দিলে তারা কিছু উন্নয়নমূলক কাজ করবে বলে জানায়। আমি ভেজাল-টেজাল বুঝি না। ওই ছেলেদের মাধ্যমে এলাকার উন্নয়ন কাজগুলো টেকসই হবে-এমনটা ভেবে লাইসেন্সটি করার উদ্যোগ নেই।’ এলাকার ওই যুবক কারা- জানতে চাইলে বিল্লাল হোসেন তাদের নাম বলতে রাজি হননি।’

 

 

আসিফ মাহমুদের বাবা বলেন, ‘আমি ওই লাইসেন্স ব্যবহার করে কোনো কাজ করিনি। কিছু মানুষ বিষয়টি নিয়ে এমনভাবে সমালোচনা করছেন, মনে হয় যেন আমি পাহাড়সম অপরাধ করে ফেলেছি। মুরাদনগরে অন্য রাজনীতিবিদ ও তাদের পরিবারের সদস্যরা কি পরিমাণ ঠিকাদারি কাজ করেছেন এবং নামে-বেনামে তাদের কতগুলো লাইসেন্স আছে সে খবর নিয়ে দেখেন। আমরা তো কারও অপকর্মের সমালোচনা করি না। আমরা মানুষের কোনো ক্ষতি করি না। পারলে উপকার করি।’

 

 

তিনি বলেন, ‘আমি তো সবজান্তা না, কিভাবে সব আইন জানব? যখন জেনেছি তখন তো লাইসেন্স ক্যানসেল করে দিয়েছি।’

 

 

অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেসার্স ইসরাত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি লাইসেন্সের ছবি পোস্ট করেন। এতে তিনি লেখেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পিতা বিল্লাল হোসেনের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি ঠিকাদারি তালিকাভুক্তির কপি হাতে এসেছে। লাইসেন্সটি যাচাই করে দেখা যায়- এ বছরের ১৬ মার্চ নির্বাহী প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (কুমিল্লা) লাইসেন্সটি ইস্যু করে।

 

 

এ বিষয়ে জানতে আমি উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে যোগাযোগ করি। তিনি প্রথমে এ বিষয়ে কিছু জানেন না বলে জানান এবং কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। এরপর যাচাই করে জানান, লাইসেন্সের বিষয়টি সঠিক, কিন্তু এটা তার জ্ঞাতসারে করা হয়নি। স্থানীয় জনৈক ঠিকাদার তার শিক্ষক পিতাকে ঠিকাদারি লাইসেন্সটি করতে প্ররোচিত করেন। উপদেষ্টা আরও জানান, ওই লাইসেন্স ব্যবহার করে কোনো ধরনের কাজ করা হয়নি। পরদিন বৃস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন উপদেষ্টা।

 

 

এ বিষয়ে আকাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাল বলেন, ‘উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা নিজেই ঠিকাদারি লাইসেন্স করার জন্য আমার কাছ থেকে ট্রেড লাইসেন্স নিয়েছেন। আমি তাকে বিষয়টি নিয়ে ছেলের সঙ্গে পরামর্শ করার জন্য বলেছিলাম।’

 

 

জানতে চাইলে কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল মতিন বলেন, ‘লাইসেন্সটির জন্য উপদেষ্টা মহোদয়ের বাবা নিজেই এসেছেন। উনার আবেদনের প্রেক্ষিতেই আমরা লাইসেন্স ইস্যু করেছি। তবে লাইসেন্সটি ব্যবহার করে কোনো ঠিকাদারি কাজ করা হয়নি। আমরা বৃহস্পতিবার দুপুরে লাইসেন্সটি বাতিল করে দিয়েছি।’

 

 

সুশাসনের জন্য নাগরিক (সুজন) কুমিল্লার সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান বলেন, ‘একজন উপদেষ্টার বাবা হিসাবে ঠিকাদারি লাইসেন্স নেওয়ার প্রয়োজন ছিল না। তাছাড়া উনি একজন প্রধান শিক্ষক। তিনি সমালোচনার কাজ করেছেন।’

 

 

কুমিল্লার সচেতন নাগরিক কমিটির (সনাক) সাবেক সভাপতি বদরুল হুদা জেনু বলেন, উপদেষ্টার বাবা একজন শিক্ষক। উনি না বুঝে সেটা করেছেন- মানুষ এটা মেনে নেবে না। তাছাড়া আমাদের দেশে এটা একটা কালচারে পরিণত হয়েছে। কেউ ক্ষমতায় থাকলে তাদের আত্মীয়স্বজন নানাভাবে সুবিধা হাতিয়ে নেওয়ার সুযোগ খোঁজেন। আমরা মনে করেছিলাম ৫ আগস্টের পর সব সেক্টরে একটা ইতিবাচক পরিবর্তন আসবে। কিন্তু এ ধরনের কিছু কর্মকাণ্ডে জনমনে নানা সন্দেহ সৃষ্টি হচ্ছে।

অনলাইন ডেস্ক, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!