; ;
facebook Youtube google+ twitter
×

পাকিস্তানে নদীতে বৃদ্ধি পেয়েছে পানি প্রবাহ

12:04 am, April 27, 2025
Spread the love

কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ২৬ জনের নিহতের ঘটনায় পাকিস্তানের সঙ্গে ‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিত করেছে ভারত। পাশাপাশি ‘পানি অবরোধ’র ঘোষণা দিয়েছে ভারত। এরইমাঝে নতুন খবর, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের অন্যতম প্রধান নদী ঝিলামের পানির প্রবাহ বেড়ে গেছে, যার ফলে ‘মধ্যম মাত্রার বন্যা’ সৃষ্টি হয়েছে।

 

এক বিবৃতিতে মুজাফ্‌ফরাবাদের (পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী) জেলা প্রশাসনের একজন মুখপাত্র বাসিন্দাদের ঝিলাম নদীর আশেপাশের এলাকাগুলো এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

 

মুখপাত্র বলেন, ‘ভারতের পক্ষ থেকে ঝিলাম নদীতে স্বাভাবিকের চেয়ে বেশি পানি ছেড়ে দেওয়ার কারণে এখন মাঝারি মাত্রার বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে।’

 

তবে চলমান উত্তেজনায় ভারত ঘোষণা দিয়েছিল তারা পাকিস্তানে পানি প্রবাহ বন্ধ করে দেবে।

 

ভারতের পানি শক্তি মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি বৃহস্পতিবার তার সমকক্ষ পাকিস্তানের সচিব সৈয়দ আলী মুর্তজাকে একটি আনুষ্ঠানিক চিঠিতে ‘সিন্ধু পানি চুক্তি’ স্থগিতাদেশের ঘোষণা দেন।

 

চিঠিতে ভারত অভিযোগ করে, ‘জম্মু ও কাশ্মীরকে লক্ষ্য করে পাকিস্তানের ধারাবাহিক আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ’ এবং চুক্তি পুনর্বিবেচনায় পাকিস্তানের অনিচ্ছাই এই সিদ্ধান্তের কারণ। চুক্তির ৬৫ বছরের ইতিহাসে এই প্রথম স্বাক্ষরকারী একপক্ষ এমন চরম পদক্ষেপ নিয়েছে।

 

পাকিস্তান ভারতের এই সিদ্ধান্তকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) এক বৈঠকের পর দেওয়া বিবৃতিতে বলা হয়, সিন্ধু পানি চুক্তি একটি বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তি, যা বিশ্বব্যাংকের মধ্যস্থতায় হয়েছে এবং এটিকে একতরফা স্থগিতাদেশের কোনো বিধান নেই।

অনলাইন ডেস্ক, আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা