রাত ১:২৫ ; মঙ্গলবার ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বাসের ধাক্কায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

১২:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫
Spread the love

রাজধানীর ডেমরা সেতুতে গাউছিয়া পরিবহণ নামে একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক ও এক নারী আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন—মোটরসাইকেল চালক জাহাঙ্গীর আলম (৩৮) এবং আরোহী সাবিহা চৌধুরী (৪৫)। আহত সাবিহার ছেলে সিফাত চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

সাবিহা চৌধুরী বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি রূপগঞ্জ উপজেলার কামালনগর গ্রামে। স্বামী আলমগীরের সঙ্গে তিনি মতিঝিল এজিবি কলোনিতে বসবাস করতেন। জাহাঙ্গীর আলম সাবিহার অফিস সহকর্মী ছিলেন। তিনি জামালপুর জেলার শরিষাবাড়ি থানার দোয়াইল গ্রামের নুরুল ইসলামের ছেলে।

 

হাসপাতালে নিয়ে আসা পথচারী মিন্টু মিয়া ও মনির হোসেন বলেন, ডেমরা সেতুতে একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। ঘটনাস্থলে মোটরসাইকেল চালক মৃত্যুবরণ করেন। আহত অবস্থায় মা ও ছেলেকে ঢাকা মেডিকেলে আনা হলে সাবিহা চৌধুরীকে মৃত ঘোষণা করা হয়।

 

সাবিহার সহকর্মী রাশিদা খাতুন জানান, জমি দেখার উদ্দেশে সাবিহা ও তার ছেলে জাহাঙ্গীরের মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা।

 

ঢামেক পুলিশ ক্যাম্পের কর্মকর্তা মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

 

শিমরাইল হাইওয়ে ফাঁড়ির কর্মকর্তা মো. আবু নাঈম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটিকে আটক করলেও চালক পালিয়ে গেছেন।

অনলাইন ডেস্ক, সারাদেশ, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা