; ;
facebook Youtube google+ twitter
×

বরগুনায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

12:09 am, April 27, 2025
Spread the love

বরগুনা জেলা যুবলীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তানভীর আহমেদ সিদ্দিকীকে গ্রেফতার করেছে পুলিশ।

 

শনিবার বিকালে সদর উপজেলার বরগুনার উপকণ্ঠ মনসাতলী গ্রামের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বরগুনা থানার ওসি দেওয়ান জগলুল হাসান।

 

জানা যায়, ২৯ মার্চ ঈদের আগে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে আওয়ামী লীগের পক্ষ থেকে বরগুনার ব্যাংক কলোনির একটি অজ্ঞাত স্থান থেকে কিছু দরিদ্র লোকজনকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে অংশ নেন তানভীরসহ উপজেলা ও জেলা যুবলীগ নেতাকর্মীরা। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

 

ভিডিওতে তানভীরসহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে দেখা যায়। তারা পদত্যাগী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী দাবি করে স্লোগান দেন।

 

ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে তানভীর সিদ্দিকীসহ অন্য নেতারা পলাতক ছিলেন।

 

গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শনিবার তাকে গ্রেফতার করে।

 

বরগুনা সদর থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টায় সরাসরি সম্পৃক্ত ছিলেন তানভীর আহমেদ সিদ্দিকীসহ আওয়ামী লীগের কয়েকজন নেতা।

 

তিনি জানান, বরগুনা থানার একটি পুলিশ টিম শনিবার বিকাল সাড়ে ৩টায় মনসাতলীর একটি বাসা থেকে তানভীরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বিশেষ ক্ষমতা আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বরগুনা, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা