; ;
facebook Youtube google+ twitter
×

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তান সেনাবাহিনীর যুদ্ধ মহড়া

2:47 am, May 2, 2025
Spread the love

ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার প্রেক্ষাপটে পাকিস্তান সেনাবাহিনী ব্যাপক যুদ্ধ মহড়া চালিয়ে যাচ্ছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত রেডিও পাকিস্তান এ তথ্য জানিয়েছে।

 

১ মে (বৃহস্পতিবার) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আল জাজিরা।

 

প্রতিবেদনে বলা হয়, সিয়ালকোট, নারোওয়াল, জাফরওয়াল, শাকরগড়সহ একাধিক এলাকায় সেনাবাহিনীর এই মহড়া চলছে। এতে হালকা ও ভারী আধুনিক অস্ত্র, যেমন—ট্যাংক, কামান, এবং পদাতিক বাহিনীর ইউনিট অংশ নিয়েছে।

 

মহড়ায় যুদ্ধ কৌশলের আলোকে আধুনিক অস্ত্রের ব্যবহারিক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। অফিসার ও সৈনিকরা তাদের পেশাগত দক্ষতা অত্যন্ত সক্রিয়ভাবে প্রদর্শন করছেন।

 

নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, এই মহড়ার প্রধান লক্ষ্য হচ্ছে—শত্রুর যেকোনো আগ্রাসনের জবাবে একটি শক্তিশালী ও সুনির্দিষ্ট বার্তা দেওয়া। পাকিস্তান সেনাবাহিনী সবসময় সর্বোচ্চ প্রস্তুত রয়েছে এবং যেকোনো আক্রমণে দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত বলে তারা জানিয়েছে।

 

সূত্রগুলো আরও জানায়, মাতৃভূমির প্রতিরক্ষা ও নিরাপত্তার জন্য পাকিস্তান সশস্ত্র বাহিনীর অফিসার ও জওয়ানরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।

 

এর আগে, ২৯ ও ৩০ এপ্রিল রাতের মধ্যে ভারতীয় রাফায়েল যুদ্ধবিমানগুলো দখলকৃত কাশ্মীরের আকাশসীমায় ভারতের ভূখণ্ডের মধ্যে টহল দেয়। পাকিস্তান বিমানবাহিনী (পিএএফ) তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধবিমানগুলোর গতিবিধি শনাক্ত করে এবং দ্রুত প্রতিক্রিয়া জানায়। পাকিস্তানের তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়ার কারণে ভারতীয় যুদ্ধবিমানগুলো হতচকিত হয়ে পিছু হটে।

 

পাকিস্তানি নিরাপত্তা সূত্রগুলো জোর দিয়ে জানায়, ভারতের যেকোনো আগ্রাসনের জবাবে পাকিস্তান সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে।

অনলাইন ডেস্ক, আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা