; ;
facebook Youtube google+ twitter
×

ভারতের ৭৭ ড্রোন গুলি করে নামিয়েছে পাকিস্তান

3:59 pm, May 9, 2025
Spread the love

পাকিস্তানের পাঞ্জাবের কয়েকটি জেলায় শুক্রবার আরও ৬টি ড্রোন গুলি করে নামিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা ও মিলিটারি সূত্রের বরাতে দেশটির গণমাধ্যম সামা টিভি জানিয়েছে, এ নিয়ে ভারতের ৭৭টি ড্রোন ধংস করেছে পাকিস্তান। যার মধ্যে রয়েছে ইসরাইল-নির্মিত ছয়টি ড্রোন।

 

পাকিস্তানের সামরিক কর্মকর্তারা জানিয়েছে, বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় ভারতের ৬টি ড্রোন গুলি করে নামানো হয়েছে। আজ আরও ছয়টি। দেশটির তিনটি শহরে ছয়টি ইসরাইল-নির্মিত ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে জিও নিউজ।

 

 

সূত্র অনুসারে, এখন পর্যন্ত মোট ৭৭টি শত্রু ড্রোন ধ্বংস করা হয়েছে।

নিরাপত্তা সূত্র বরাতে গণমাধ্যমটি বলেছে, পাকিস্তানের ভেহারি, পাকপত্তন এবং ওকারায় ছয়টি ইসরাইল-নির্মিত ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। ভেহারিতে একটি, পাকপত্তনে একটি এবং ওকারায় চারটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। সূত্র অনুসারে, এখন পর্যন্ত মোট ৭৭টি শত্রু ড্রোন ধ্বংস করা হয়েছে।

 

স্থানীয় পুলিশ জানিয়েছে, এই সব ড্রোন আক্রমণ চালানোর আগেই ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘আকাশে থাকা অব্স্থাতেই ড্রোনগুলোকে গুলি করে নামানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর দুর্দান্ত কাজের জন্য অনেক সাধারণ মানুষের প্রাণ ক্ষতির মুখে পড়েনি।’ ওই পুলিশ জানিয়েছে, বেশিরভাগ ড্রোন কৃষি জমিতে ফেলা হয়েছে বলে ক্ষতি একদমই হয়নি।

 

 

সব ড্রোন রাডারে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। যখনই কোনও ড্রোন আমাদের আকাশসীমায় প্রবেশ করে, তখন এটি রাডারে দৃশ্যমান থাকে। পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি ছোট ড্রোনও ট্র্যাক করতে সক্ষম।

আহমেদ শরীফ চৌধুরী, পাকিস্তান সেনাবাহিনীর গণসংযোগ শাখার মহাপরিচালক

 

পাকিস্তানের সেনাবাহিনীর গণসংযোগ শাখার মহাপরিচালক (ডিজি আইএসপিআর) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, সব ড্রোন রাডারে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। যখনই কোনও ড্রোন আমাদের আকাশসীমায় প্রবেশ করে, তখন এটি রাডারে দৃশ্যমান থাকে। পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি ছোট ড্রোনও ট্র্যাক করতে সক্ষম।

 

তিনি আরও বলেন, বেসামরিক এলাকার কাছাকাছি এবং বাণিজ্যিক বিমানের কার্যকলাপের সময় ড্রোন ভূপাতিত করার জন্য একটি কার্যকরী প্রোটোকল রয়েছে।

 

কাশ্মীর ইস্যুতে সীমান্ত উত্তেজনায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের পাইলটরা। পাকিস্তানের এমন দাবি স্বীকার করেনি ভারত। অবশ্য তারা সেই দাবি অস্বীকারও করেনি। যা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। তবে এবার খ্যাতনামা ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ভারতের বিমান বিধ্বস্ত হওয়ার সত্যতা নিশ্চিত করেছে।

অনলাইন ডেস্ক, আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা