; ;
facebook Youtube google+ twitter
×

বোমা আতঙ্কে ধর্মশালায় হঠাৎ বন্ধ ম্যাচ, ঘটনার বর্ণনা করলেন ক্রিকেটার

4:10 pm, May 9, 2025
Spread the love

আগে কখনো দেখা যায়নি, গতকাল বৃহস্পতিবার ধর্মশালায় পাঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচে এমন ঘটনাই দেখা গেল। হঠাৎ করেই ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। দর্শকদের চলে যেতে বলা হয়। প্রথমে সম্প্রচারকরা আনুষ্ঠানিক কারণ হিসেবে ‘কারিগরি ত্রুটি উল্লেখ করেছিলেন, কিন্তু পরে জানানো হয়, হামলার আতঙ্কেই বন্ধ করা হয়েছে ম্যাচ।

আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল সংবাদ সংস্থা আইএএনএসকে বলেছেন, ‘হ্যাঁ, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ম্যাচটি বাতিল করা হয়েছে, কারণ জম্মুতে কিছু ঘটনা (ড্রোন হামলা) ঘটেছে বলে আমার বিশ্বাস। আমরা এটাই জানতে পেরেছি, তাই আমরা খেলাটি বাতিল করা বুদ্ধিমানের কাজ বলে মনে করেছি।’

 

এদিকে, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ম্যাচটি বাতিল হওয়ার পর ‘কিছুটা আতঙ্ক’ দেখা গিয়েছিল। স্থানীয় সময় রাত ৯টা বিশের দিকে, একটি ফ্লাডলাইট টাওয়ার নিভে যায়, তারপর দর্শকদের সরিয়ে নেওয়া হয়। আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমালকে ভক্তদের সুশৃঙ্খলভাবে স্টেডিয়াম ছেড়ে যাওয়ার ইঙ্গিত করতে দেখা গেছে। একজন শীর্ষ ক্রিকেট কর্মকর্তার ফোনকলের পর আয়োজক হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন পাঞ্জাব বনাম দিল্লি ম্যাচ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

প্রতিবেদনে একজন খেলোয়াড়ের বরাত দিয়ে বলা হয়েছে, ‘আমাদের কাছের পাঠানকোটে হামলার খবর জানানো হয়েছিল। আমাদের তাৎক্ষণিকভাবে হোটেলে ফিরে যেতে বলা হয়েছে। কিছুটা আতঙ্ক ছিল… দিল্লি ক্যাপিটালস পাঞ্জাব দলের বাসে বসে ছিল এবং বিপরীতে আমরা তাদেরটায়। আমরা বাইরে যেতে চেয়েছিলাম কিন্তু সেখানে প্রচুর ভিড় ছিল। বিদেশি খেলোয়াড়রা চিন্তিত ছিলেন, তাদের অনেকেই দেশে ফিরে যেতে চেয়েছিলেন।’

 

গতকাল ধর্মশালায় পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচটি ১০.১ ওভারের খেলা শেষে বাতিল করা হয়। ওই সময়ে পাকিস্তান থেকে বিমান ও ড্রোন হামলার ফলে ধর্মশালার কাছাকাছি অবস্থিত জম্মু, পাঠানকোট এবং উধমপুরে বিদ্যুৎ বিভ্রাট হয় বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

অনলাইন ডেস্ক, আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা