; ;
facebook Youtube google+ twitter
×

পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট ফি নির্ধারণ করে নতুন নির্দেশনা

1:21 am, May 18, 2025
Spread the love

বাণিজ্যিক ব্যাংকগুলো পাসপোর্টে ডলার বা অন্য কোনো বৈদেশিক মুদ্রা এনডোর্সমেন্ট ফি বা চার্জ সর্বোচ্চ ৩০০ টাকা নিতে পারবে। এনডোর্সমেন্ট ফি বা চার্জ ব্যতীত কোনো সার্ভিস ফি বা চার্জ বা কমিশন বা অনুরূপ যেকোনো নামে অতিরিক্ত কোনো ফি বা চার্জ কিংবা কমিশন আদায় করা যাবে না।

 

এ বিষয়ে শনিবার বাংলাদেশ ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে সার্কুলারে জানানো হয়েছে।

ঈদের বাড়তি ছুটি সমন্বয় করতে শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও বিশেষ ব্যবস্থায় অন্যান্য সরকারি অফিসের মতো কেন্দ্রীয় ব্যাংকও খোলা ছিল।

 

সার্কুলারে বলা হয়, ব্যাংকগুলো পাসপোর্টে ডলার এনডোর্সমেন্ট ফি বা চার্জ আদায়ের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। কিন্তু ওই নির্দেশনা ভঙ্গ করে বাণিজ্যিক ব্যাংকগুলো বিভিন্ন শাখার মাধ্যমে বৈদেশিক মুদ্রা গ্রাহকের কাছে বিক্রির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হারে পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি বা চার্জ আদায় করছে। পাশাপাশি পৃথকভাবে সার্ভিস চার্জ বা কমিশন আদায় করছে। এতে ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকের খরচ বেশি পড়ছে। ফলে গ্রাহকরা ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা সংগ্রহে নিরুৎসাহিত হচ্ছে। গ্রাহকদের ব্যাংক থেকে বৈদেশিক মুদ্রা ক্রয়ে উৎসাহিত করতে ডলার এনডোর্সমেন্ট ফি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এর বেশি কোনো ফি বা চার্জ গ্রাহকের কাছ থেকে আদায় করা যাবে না।

অনলাইন ডেস্ক, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা