ভোর ৫:২৯ ; বুধবার ; ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

৫:২৩ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৩
Spread the love

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ২০২৩ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।মঙ্গলবার এই টুর্নামেন্টের জন্য সাইফুর রহমান মণিকে কোচ করে ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করে বাফুফে।যুবাদের এই আসরে ২ গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার ৬টি দেশ। ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ।এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে ভারত ও নেপাল আর ‘বি’ গ্রুপে স্বাগতিক ভুটানের সঙ্গে রয়েছে মালদ্বীপ ও পাকিস্তান।  স্কোয়াডের বাকি ফুটবলাররা বাফুফে এলিট একাডেমির হলেও দুজন ফুটবলার সুযোগ পেয়েছে সদ্য সমাপ্ত ঢাকা মহানগরী তৃতীয় বিভাগ ফুটবল লিগ থেকে। লিগের নবাগত দল স্কাইলার্ক ফুটবল ক্লাবের ফরোয়ার্ড আবু সাঈদ ও ডিফেন্ডার ইসমাইল হোসেন প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের কিশোরদের। লিগে দূর্দান্ত পারফর্ম করা সাঈদ নিজ ক্লাবের পক্ষে ৭ গোল করেছেন।অন্যদিকে ডিফেন্স দূর্গ আগলে রেখেছিলেন ইসমাইল, তারও রয়েছে একটি গোল।আগামী ১ সেপ্টেম্বর ভুটানে অনুষ্ঠিত হবে উদ্বোধনী ম্যাচ। উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে জুনিয়র টাইগাররা। এরপর ৩ সেপ্টেম্বর গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ।গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল খেলবে সেমিফাইনাল। আগামী ৭ সেপ্টেম্বর দুই সেমিফাইনাল ও ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।

একনজরে বাংলাদেশ দল

গোলরক্ষক: মো. নাহিদুল ইসলাম, মো. আব্দুর রহমান ও আলিফ রহমান ইমতিয়াজ।ডিফেন্ডার: আশিকুর রহমান, ইসমাইল হোসেন, আবু রায়হান শাওন, মো. দেলোয়ার, ইমাদুল হক, মো. ইমরান খান, সিয়াম অমিত, শেখ সংগ্রাম ও মিঠু চৌধুরী।মিডফিল্ডার: কামাল মৃধা, আবদুল্লাহ জুনায়েদ চিশতি, আরমান মিয়া ও নাজমুল হুদা ফয়সাল (অধিনায়ক)।ফরোয়ার্ড: মো. আবু সাঈদ, মোহাম্মদ রিপন, মুর্শেদ আলী, এম এইচ মহিবুল্লাহ, মো. মানিক, সালাহ উদ্দিন সাহেদ ও সুই মং সিং মারমা।

অনলাইন ডেস্ক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ